ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এইচএসসিতে অসদুপায় অবলম্বনের দায়ে ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত
ফলো করুন

সারা দেশে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮০ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আরও ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কুমিল্লা বোর্ডে। সেখানে ২০ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগ : এইচএসসি পরীক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এইচএসসিতে অসদুপায় অবলম্বনের দায়ে ৯৫ পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সারা দেশে বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি আবশ্যিক দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮০ জন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আরও ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কুমিল্লা বোর্ডে। সেখানে ২০ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন। এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ