দীর্ঘ ৭২ বছরের অপেক্ষা শেষ হলো সুইজারল্যান্ডের। ১৯৫৪ বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইসরা।
শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে জয় পায় তারা।
সুইজারল্যান্ডের জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আট দল চূড়ান্ত হয়েছে। আগামী ৯ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই।
কোয়ার্টার ফাইনালের সূচি:
৯ জুলাই
ফ্রান্স বনাম মরক্কো
সময়: রাত ২টা
ভেন্যু: বোস্টন
১০ জুলাই
স্পেন বনাম বেলজিয়াম
সময়: রাত ১টা
ভেন্যু: লস অ্যাঞ্জেলেস
১২ জুলাই
ইংল্যান্ড বনাম নরওয়ে
সময়: রাত ৩টা
ভেন্যু: মায়ামি
১২ জুলাই
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড
সময়: সকাল ৭টা
ভেন্যু: কানসাস
শেষ আটের লড়াইয়ে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
মন্তব্যসমূহ