ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাপ্তাইয়ে পাহাড় ধস ও গাছ উপড়ে যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানা পুলিশ জানায়, কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। একই সময়ে একটি বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যাওয়ায় সড়কের উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পাহাড়ের মাটি ধসে সড়ক ঢেকে যাওয়ায় দুই দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়ক থেকে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ : ফায়ার সার্ভিস রাঙামাটি কাপ্তাই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কাপ্তাইয়ে পাহাড় ধস ও গাছ উপড়ে যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস ও গাছ উপড়ে পড়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানা পুলিশ জানায়, কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একটি অংশ ধসে সড়কের ওপর পড়ে। একই সময়ে একটি বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যাওয়ায় সড়কের উভয় পাশে যাত্রীবাহী ও পণ্যবাহী অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি ঘটে। পাহাড়ের মাটি ধসে সড়ক ঢেকে যাওয়ায় দুই দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। তারা সড়ক থেকে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে টানা বর্ষণের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসে কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় নেওয়া মানুষের জন্য খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ