ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

সংগৃহীত ছবি
ফলো করুন

সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এ সময় সমাবেশস্থলে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাভারে এ সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। পরে কর্মসূচির অংশ হিসেবে সাভারে পদযাত্রাপরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘটনার পর সমাবেশস্থলে উত্তেজনা তৈরি হয়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ট্যাগ : এনসিপি সাভার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সাভারে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এ সময় সমাবেশস্থলে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সাভারে এ সমাবেশের আয়োজন করা হয়।

এর আগে পদযাত্রার প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি। পরে কর্মসূচির অংশ হিসেবে সাভারে পদযাত্রাপরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘটনার পর সমাবেশস্থলে উত্তেজনা তৈরি হয়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ