ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এবার টেলিভিশনের বড় পর্দায় ইনস্টাগ্রাম রিলস, ঘোষণা মেটার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইনস্টাগ্রামের রিলস দেখতে আর শুধু স্মার্টফোনের পর্দায় সীমাবদ্ধ থাকতে হবে না। টেলিভিশনের বড় পর্দায় পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে ভিডিও দেখার সুবিধা আনছে মেটা। ‘ইনস্টাগ্রাম ফর টিভি’ নামে নতুন এই সেবা আগামী কয়েক দিনের মধ্যে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত মেটার বার্ষিক ক্রিয়েটর আয়োজন ‘হাউস অব ইনস্টাগ্রাম’-এ নতুন সেবাটির ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে পছন্দের কনটেন্ট নির্মাতাদের রিলস দেখার পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বিভিন্ন ভিডিও উপভোগ করা যাবে।

নতুন সেবায় একটি টেলিভিশনে সর্বোচ্চ পাঁচটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ থাকবে। ফলে একই পরিবারের একাধিক সদস্য নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। শুধু টিভিতে ভিডিও দেখার জন্য চাইলে আলাদা অ্যাকাউন্টও খোলা যাবে।

মেটার ঘোষণা অনুযায়ী, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি ও গুগল টিভির সমর্থিত ডিভাইসে নতুন অ্যাপটি ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট ডিভাইসে ইনস্টাগ্রাম ফর টিভি ইনস্টল করার পর নিজের অ্যাকাউন্টে লগইন করলেই ভিডিও দেখা সম্ভব হবে।

স্মার্টফোনের তুলনায় টেলিভিশনে রিলস দেখার পদ্ধতিতে কিছু পরিবর্তন থাকছে। ফোনে একটির পর আরেকটি ভিডিও দেখতে স্ক্রল করতে হলেও টিভিতে সেই প্রয়োজন হবে না। একটি রিলস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। টেলিভিশনের রিমোট দিয়েই ভিডিও নির্বাচন ও দেখার সুবিধা থাকবে।

ব্যবহারকারীর আগ্রহ ও অনুসরণ করা অ্যাকাউন্টের পাশাপাশি জনপ্রিয় কনটেন্টের ভিত্তিতে ভিডিও সাজিয়ে দেখানোর জন্য বিভিন্ন চ্যানেল যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিজ, কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল এবং নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার জন্য সার্চ সুবিধাও থাকবে।

ভারতের ব্যবহারকারীরা টেলিভিশনে ওয়াইডস্ক্রিন বা আড়াআড়ি ফরম্যাটের রিলস দেখতে পারবেন। এ ছাড়া বিভিন্ন অ্যাকাউন্টের ছবি এবং একাধিক ছবি নিয়ে তৈরি পোস্টও বড় পর্দায় দেখার সুযোগ থাকবে।

টেলিভিশনে আলাদা অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্মার্টফোন থেকে সরাসরি রিলস দেখানোর ব্যবস্থাও রাখা হচ্ছে। এ জন্য ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করতে হবে। এরপর ইনস্টাগ্রামের কাস্ট অপশন থেকে টেলিভিশন নির্বাচন করলে ভিডিও বড় পর্দায় দেখা যাবে। তবে ডিভাইসের ধরন অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে কি না, তা ভিন্ন হতে পারে।

নতুন সংস্করণে ‘ফ্রেন্ডস’ নামে একটি বিশেষ ট্যাব যুক্ত হচ্ছে। এখানে অনুসরণ করা ব্যক্তিদের কনটেন্ট এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয় ভিডিও একসঙ্গে পাওয়া যাবে। কোনো নির্মাতার প্রোফাইলে প্রবেশ করলে তাঁর রিলস, ছবি, পরিচিতি ও অনুসারীর সংখ্যাও দেখা যাবে। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস অনুযায়ী এসব তথ্য প্রদর্শিত হবে।

পরিবারের একাধিক সদস্য একসঙ্গে ভিডিও দেখতে পারেন, এমন বিষয় বিবেচনায় রেখে কনটেন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থাও যুক্ত করছে মেটা। ইনস্টাগ্রাম ফর টিভিতে সাধারণভাবে ১৩ বছর বা তার বেশি বয়সীদের উপযোগী কনটেন্ট রেটিং অনুসরণ করা হবে।

কিশোর ব্যবহারকারীদের জন্য প্রচলিত নিরাপত্তাব্যবস্থাগুলো টেলিভিশন সংস্করণেও কার্যকর থাকবে। অনুপযুক্ত ভিডিও, মন্তব্য ও প্রোফাইল দেখার ওপর বিদ্যমান বিধিনিষেধ বজায় রাখা হবে। পাশাপাশি টিভিতে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও তাঁদের মোট ব্যবহারের সময়ের হিসাবে যুক্ত হবে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে কিশোর ব্যবহারকারীরা সতর্কবার্তা পাবেন। ঘুমের নির্ধারিত সময়ে ইনস্টাগ্রাম ব্যবহার সীমিত রাখার জন্যও নোটিফিকেশন দেওয়া হবে।

তবে নতুন সেবাটি আপাতত শুধু ভারতের বাজারের জন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশসহ অন্য দেশে কবে ইনস্টাগ্রাম ফর টিভি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি প্রকাশ করেনি মেটা।

ট্যাগ : মেটা ইনস্টাগ্রাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এবার টেলিভিশনের বড় পর্দায় ইনস্টাগ্রাম রিলস, ঘোষণা মেটার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ইনস্টাগ্রামের রিলস দেখতে আর শুধু স্মার্টফোনের পর্দায় সীমাবদ্ধ থাকতে হবে না। টেলিভিশনের বড় পর্দায় পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে ভিডিও দেখার সুবিধা আনছে মেটা। ‘ইনস্টাগ্রাম ফর টিভি’ নামে নতুন এই সেবা আগামী কয়েক দিনের মধ্যে ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত মেটার বার্ষিক ক্রিয়েটর আয়োজন ‘হাউস অব ইনস্টাগ্রাম’-এ নতুন সেবাটির ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে পছন্দের কনটেন্ট নির্মাতাদের রিলস দেখার পাশাপাশি পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বিভিন্ন ভিডিও উপভোগ করা যাবে।

নতুন সেবায় একটি টেলিভিশনে সর্বোচ্চ পাঁচটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ থাকবে। ফলে একই পরিবারের একাধিক সদস্য নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করে পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। শুধু টিভিতে ভিডিও দেখার জন্য চাইলে আলাদা অ্যাকাউন্টও খোলা যাবে।

মেটার ঘোষণা অনুযায়ী, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি ও গুগল টিভির সমর্থিত ডিভাইসে নতুন অ্যাপটি ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট ডিভাইসে ইনস্টাগ্রাম ফর টিভি ইনস্টল করার পর নিজের অ্যাকাউন্টে লগইন করলেই ভিডিও দেখা সম্ভব হবে।

স্মার্টফোনের তুলনায় টেলিভিশনে রিলস দেখার পদ্ধতিতে কিছু পরিবর্তন থাকছে। ফোনে একটির পর আরেকটি ভিডিও দেখতে স্ক্রল করতে হলেও টিভিতে সেই প্রয়োজন হবে না। একটি রিলস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। টেলিভিশনের রিমোট দিয়েই ভিডিও নির্বাচন ও দেখার সুবিধা থাকবে।

ব্যবহারকারীর আগ্রহ ও অনুসরণ করা অ্যাকাউন্টের পাশাপাশি জনপ্রিয় কনটেন্টের ভিত্তিতে ভিডিও সাজিয়ে দেখানোর জন্য বিভিন্ন চ্যানেল যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিজ, কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল এবং নির্দিষ্ট ভিডিও খুঁজে পাওয়ার জন্য সার্চ সুবিধাও থাকবে।

ভারতের ব্যবহারকারীরা টেলিভিশনে ওয়াইডস্ক্রিন বা আড়াআড়ি ফরম্যাটের রিলস দেখতে পারবেন। এ ছাড়া বিভিন্ন অ্যাকাউন্টের ছবি এবং একাধিক ছবি নিয়ে তৈরি পোস্টও বড় পর্দায় দেখার সুযোগ থাকবে।

টেলিভিশনে আলাদা অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্মার্টফোন থেকে সরাসরি রিলস দেখানোর ব্যবস্থাও রাখা হচ্ছে। এ জন্য ফোন ও টিভিকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করতে হবে। এরপর ইনস্টাগ্রামের কাস্ট অপশন থেকে টেলিভিশন নির্বাচন করলে ভিডিও বড় পর্দায় দেখা যাবে। তবে ডিভাইসের ধরন অনুযায়ী এই সুবিধা পাওয়া যাবে কি না, তা ভিন্ন হতে পারে।

নতুন সংস্করণে ‘ফ্রেন্ডস’ নামে একটি বিশেষ ট্যাব যুক্ত হচ্ছে। এখানে অনুসরণ করা ব্যক্তিদের কনটেন্ট এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয় ভিডিও একসঙ্গে পাওয়া যাবে। কোনো নির্মাতার প্রোফাইলে প্রবেশ করলে তাঁর রিলস, ছবি, পরিচিতি ও অনুসারীর সংখ্যাও দেখা যাবে। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস অনুযায়ী এসব তথ্য প্রদর্শিত হবে।

পরিবারের একাধিক সদস্য একসঙ্গে ভিডিও দেখতে পারেন, এমন বিষয় বিবেচনায় রেখে কনটেন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থাও যুক্ত করছে মেটা। ইনস্টাগ্রাম ফর টিভিতে সাধারণভাবে ১৩ বছর বা তার বেশি বয়সীদের উপযোগী কনটেন্ট রেটিং অনুসরণ করা হবে।

কিশোর ব্যবহারকারীদের জন্য প্রচলিত নিরাপত্তাব্যবস্থাগুলো টেলিভিশন সংস্করণেও কার্যকর থাকবে। অনুপযুক্ত ভিডিও, মন্তব্য ও প্রোফাইল দেখার ওপর বিদ্যমান বিধিনিষেধ বজায় রাখা হবে। পাশাপাশি টিভিতে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও তাঁদের মোট ব্যবহারের সময়ের হিসাবে যুক্ত হবে।

নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে কিশোর ব্যবহারকারীরা সতর্কবার্তা পাবেন। ঘুমের নির্ধারিত সময়ে ইনস্টাগ্রাম ব্যবহার সীমিত রাখার জন্যও নোটিফিকেশন দেওয়া হবে।

তবে নতুন সেবাটি আপাতত শুধু ভারতের বাজারের জন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশসহ অন্য দেশে কবে ইনস্টাগ্রাম ফর টিভি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি প্রকাশ করেনি মেটা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ