ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

এলএনজিতে ৩৪ হাজার কোটি ভর্তুকি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

ছবি: সংগৃহীত
ফলো করুন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে সরকারের ওপর আর্থিক চাপ বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এমন পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য ও পরামর্শ উঠে আসে। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনের সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুতের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন, সঞ্চালন ও বিতরণব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করতে হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেশের জ্বালানিসংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির পরিমাণ তুলে ধরে তিনি বলেন, এই ব্যয় রাষ্ট্রের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে। আমদানিনির্ভরতা কমাতে হলে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনাগত দক্ষতাও উন্নত করতে হবে।

সরকারের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে অর্থ ব্যয় না করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

সম্মেলনে নতুন এলএনজি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী।

তিনি বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এসব এলাকায় জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো সম্প্রসারণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পক্ষে মত দেন তিনি।

হাসান মেহেদীর মতে, এক কার্গো এলএনজি আমদানিতে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘ মেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের সুযোগ শুধু বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকেও যুক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং জনগণের মালিকানাভিত্তিক বিকেন্দ্রীভূত বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দেশের জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির প্রভাব নিয়ে কথা বলেন।

তাঁর অভিযোগ, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রভাবে জীবাশ্ম জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকারে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প উৎস হিসেবে বিবেচনা করলে চলবে না। দেশের ভবিষ্যৎ জ্বালানি নীতি ও বিনিয়োগ পরিকল্পনায় এই খাতকে প্রধান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা বক্তব্য দেন।

তিন দিনের এই সম্মেলনে দেশি-বিদেশি সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। মোট ১৩টি অধিবেশনে দেশের জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অর্থায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিগত পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরবেন অংশগ্রহণকারীরা। আলোচনা ও সুপারিশের ভিত্তিতে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অধিবেশনে বক্তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমানো, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।

ট্যাগ : এলএনজি জ্বালানি সংকট সৌরবিদ্যুৎ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

এলএনজিতে ৩৪ হাজার কোটি ভর্তুকি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে বিপুল ভর্তুকির কারণে সরকারের ওপর আর্থিক চাপ বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এ খাতে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এমন পরিস্থিতিতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য ও পরামর্শ উঠে আসে। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনও বিকল্প নেই’ প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনের সম্মেলন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুতের উৎপাদনক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন, সঞ্চালন ও বিতরণব্যবস্থায় দক্ষতা নিশ্চিত করতে হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেশের জ্বালানিসংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

এলএনজি আমদানিতে সরকারের ভর্তুকির পরিমাণ তুলে ধরে তিনি বলেন, এই ব্যয় রাষ্ট্রের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করছে। আমদানিনির্ভরতা কমাতে হলে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনাগত দক্ষতাও উন্নত করতে হবে।

সরকারের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক লক্ষ্য সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে অর্থ ব্যয় না করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

সম্মেলনে নতুন এলএনজি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী।

তিনি বলেন, সুন্দরবনের হিরণ পয়েন্ট ও মোংলার মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় নতুন পাঁচটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণযোগ্য নয়। এসব এলাকায় জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো সম্প্রসারণের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর পক্ষে মত দেন তিনি।

হাসান মেহেদীর মতে, এক কার্গো এলএনজি আমদানিতে যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা গেলে দীর্ঘ মেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের সুযোগ শুধু বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষকেও যুক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং জনগণের মালিকানাভিত্তিক বিকেন্দ্রীভূত বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দেশের জ্বালানি খাতে জীবাশ্ম জ্বালানির প্রভাব নিয়ে কথা বলেন।

তাঁর অভিযোগ, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রভাবে জীবাশ্ম জ্বালানি খাতে দীর্ঘদিন ধরে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানিব্যবস্থার অগ্রাধিকারে আনতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, নবায়নযোগ্য জ্বালানিকে শুধু বিকল্প উৎস হিসেবে বিবেচনা করলে চলবে না। দেশের ভবিষ্যৎ জ্বালানি নীতি ও বিনিয়োগ পরিকল্পনায় এই খাতকে প্রধান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা বক্তব্য দেন।

তিন দিনের এই সম্মেলনে দেশি-বিদেশি সাড়ে তিন শতাধিক অংশীজন অংশ নিচ্ছেন। মোট ১৩টি অধিবেশনে দেশের জ্বালানি নীতি, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অর্থায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিগত পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরবেন অংশগ্রহণকারীরা। আলোচনা ও সুপারিশের ভিত্তিতে সমাপনী দিনে একটি ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অধিবেশনে বক্তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভরতা কমানো, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় দক্ষতা বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ