ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মধ্যপ্রাচ্য সংকটে ৫৫টি এলএনজি কার্গো বাতিল: তিতুমীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি আমদানিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কার্গো বাতিল হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি সরবরাহের ঘাটতি পূরণ করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিতুমীর জানান, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিসহ সংশ্লিষ্ট খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। অন্যদিকে ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

দেশের জ্বালানি খাতে আমদানিনির্ভরতার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলে।

আমদানি ব্যয় বাড়লে অতিরিক্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্য ও সেবার দামেও প্রভাব পড়ে। এর ফলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জ্বালানি খাতের আগের আর্থিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাত পেয়েছে।

তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত উৎপাদন সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে মোট ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মাত্র ১৭ দিনের চাহিদা পূরণের মতো ডিজেল মজুত ছিল। সেই মজুত বর্তমানে বাড়িয়ে ৩৮ দিনের পর্যায়ে নেওয়া হয়েছে।

ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক সংকটের সময় জ্বালানি সরবরাহ সচল রাখতে পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো মজুত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিতুমীর জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যের বড় অংশ পূরণ করা হবে সৌরবিদ্যুৎ থেকে।

পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে আরও ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে বায়ুবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা হবে।

দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, আমদানির ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অনুসন্ধান ও উৎপাদন সক্ষমতা শক্তিশালী করা প্রয়োজন।

একই সঙ্গে এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

তিতুমীর জানান, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কেনার পরিস্থিতি দেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতা তুলে ধরেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এ পরিস্থিতিতে জ্বালানির মজুত বাড়ানো, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে ৫৫টি এলএনজি কার্গো বাতিল: তিতুমীর

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি আমদানিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কার্গো বাতিল হয়েছে। ফলে দীর্ঘমেয়াদি সরবরাহের ঘাটতি পূরণ করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিতুমীর জানান, মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি আমদানিসহ সংশ্লিষ্ট খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। অন্যদিকে ফেব্রুয়ারিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

দেশের জ্বালানি খাতে আমদানিনির্ভরতার ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলে।

আমদানি ব্যয় বাড়লে অতিরিক্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্য ও সেবার দামেও প্রভাব পড়ে। এর ফলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

জ্বালানি খাতের আগের আর্থিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাত পেয়েছে।

তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত উৎপাদন সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে মোট ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে মাত্র ১৭ দিনের চাহিদা পূরণের মতো ডিজেল মজুত ছিল। সেই মজুত বর্তমানে বাড়িয়ে ৩৮ দিনের পর্যায়ে নেওয়া হয়েছে।

ভবিষ্যতে যেকোনো আন্তর্জাতিক সংকটের সময় জ্বালানি সরবরাহ সচল রাখতে পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো মজুত গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে আমদানিনির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

তিতুমীর জানান, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যের বড় অংশ পূরণ করা হবে সৌরবিদ্যুৎ থেকে।

পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎব্যবস্থা স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা তৈরির লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে আরও ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

অন্যদিকে বায়ুবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা হবে।

দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, আমদানির ওপর নির্ভরতা কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) অনুসন্ধান ও উৎপাদন সক্ষমতা শক্তিশালী করা প্রয়োজন।

একই সঙ্গে এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

তিতুমীর জানান, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কক্সবাজারের মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতে এলএনজি সরবরাহ ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কেনার পরিস্থিতি দেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতা তুলে ধরেছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এ পরিস্থিতিতে জ্বালানির মজুত বাড়ানো, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার, নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ