ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে: জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
ফলো করুন

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলতে চাইলে আর সময় নষ্ট না করে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে কোনো অবস্থাতেই জামায়াত সরে আসবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’

তাঁর মতে, জনগণের দেওয়া রায় যথাযথভাবে কার্যকর না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও পুরোনো ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডেরও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, অতীতের রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও বিএনপি আবার দলীয়করণের রাজনীতির দিকে এগোচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তনের বিষয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তাঁর ভাষায়, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারপ্রধানের আহ্বানের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের চেতনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলে সেটিই জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তাঁর বক্তব্যে গণভোটের রায় কার্যকর করা এবং অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দেশের সার্বভৌমত্ব ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন জামায়াত আমির। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

বক্তব্যের শেষদিকে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন শফিকুর রহমান। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগ : জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান গণভোট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার জাতীয় ঐক্য গড়ে তুলতে চাইলে আর সময় নষ্ট না করে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। এ দাবি আদায়ের আন্দোলন থেকে কোনো অবস্থাতেই জামায়াত সরে আসবে না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’

তাঁর মতে, জনগণের দেওয়া রায় যথাযথভাবে কার্যকর না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও পুরোনো ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। এ কারণে গণভোটের রায় বাস্তবায়নকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপির রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডেরও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর অভিযোগ, অতীতের রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিলেও বিএনপি আবার দলীয়করণের রাজনীতির দিকে এগোচ্ছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে। একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তনের বিষয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তাঁর ভাষায়, ‘একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না।’

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারপ্রধানের আহ্বানের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের চেতনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হলে সেটিই জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তাঁর বক্তব্যে গণভোটের রায় কার্যকর করা এবং অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

দেশের সার্বভৌমত্ব ও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন জামায়াত আমির। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’

বক্তব্যের শেষদিকে আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন শফিকুর রহমান। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ