ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ওয়াশিংটনে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অক্ষত যাত্রীরা

ওয়াশিংটনে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অক্ষত যাত্রীরা
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। এতে একটি উড়োজাহাজের ডানার অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের রানওয়ের কাছে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি নিজ নিজ গেটে ফিরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত করে। দুটি উড়োজাহাজই তখন মাটিতে চলাচল করছিল। সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এফএএ।

শিকাগোগামী ফ্লাইটের এক যাত্রী জানান, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে হঠাৎ উড়োজাহাজের ডান পাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের সঙ্গে সঙ্গে পুরো উড়োজাহাজ কেঁপে ওঠে। এতে কেবিনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ওই যাত্রী আরও জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। পরে উড়োজাহাজটি গেটে ফিরে যাওয়ার সময় একটি ট্রাককে সেই অংশ সরিয়ে নিতে দেখেন তিনি।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষের পর সেগুলোকে সাময়িকভাবে যাত্রী পরিবহন কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা উড়োজাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করছেন।

এদিকে দুই উড়োজাহাজের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাঁদের যত দ্রুত সম্ভব নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমান সংস্থাটি।

এই বিমানবন্দরেই ২০২৫ সালের জানুয়ারিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছিল। সে সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষ হয়।

হোয়াইট হাউজ ও পেন্টাগনের কাছাকাছি অবস্থিত বিমানবন্দরটির আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন গত বছর থেকে বন্ধ ছিল। তবে চলতি সপ্তাহে এসব উড্ডয়ন পুনরায় শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।

আগের প্রাণঘাতী দুর্ঘটনার পর একই বিমানবন্দরে নতুন করে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সূত্র : সিএনএন।

ট্যাগ : যুক্তরাষ্ট্র বিমান দুর্ঘটনা আমেরিকান এয়ারলাইন্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ওয়াশিংটনে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, অক্ষত যাত্রীরা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতির সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। এতে একটি উড়োজাহাজের ডানার অংশ ভেঙে মাটিতে পড়ে যায়। আকস্মিক এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের রানওয়ের কাছে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি নিজ নিজ গেটে ফিরিয়ে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ডালাস-ফোর্ট ওয়ার্থগামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮ উড্ডয়নের জন্য এগিয়ে যাওয়ার সময় শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর ডানায় আঘাত করে। দুটি উড়োজাহাজই তখন মাটিতে চলাচল করছিল। সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এফএএ।

শিকাগোগামী ফ্লাইটের এক যাত্রী জানান, উড্ডয়নের প্রস্তুতি চলাকালে হঠাৎ উড়োজাহাজের ডান পাশে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তিনি। সংঘর্ষের সঙ্গে সঙ্গে পুরো উড়োজাহাজ কেঁপে ওঠে। এতে কেবিনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

ওই যাত্রী আরও জানান, জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি মাটিতে উড়োজাহাজের ডানার একটি ভাঙা অংশ পড়ে থাকতে দেখেন। পরে উড়োজাহাজটি গেটে ফিরে যাওয়ার সময় একটি ট্রাককে সেই অংশ সরিয়ে নিতে দেখেন তিনি।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, দুর্ঘটনাকবলিত দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। সংঘর্ষের পর সেগুলোকে সাময়িকভাবে যাত্রী পরিবহন কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা উড়োজাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করছেন।

এদিকে দুই উড়োজাহাজের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তাঁদের যত দ্রুত সম্ভব নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমান সংস্থাটি।

এই বিমানবন্দরেই ২০২৫ সালের জানুয়ারিতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ৬৭ জনের মৃত্যু হয়েছিল। সে সময় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝআকাশে সংঘর্ষ হয়।

হোয়াইট হাউজ ও পেন্টাগনের কাছাকাছি অবস্থিত বিমানবন্দরটির আশপাশে সামরিক হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন গত বছর থেকে বন্ধ ছিল। তবে চলতি সপ্তাহে এসব উড্ডয়ন পুনরায় শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনী।

আগের প্রাণঘাতী দুর্ঘটনার পর একই বিমানবন্দরে নতুন করে দুটি যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় বিমান চলাচলের নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সূত্র : সিএনএন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ