ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মিয়ানমারে স্কুলে বিমান হামলায় শিশুসহ নিহত ৩০

ছবি: সংগৃহীত
ফলো করুন

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক শাসনবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু, কয়েকজন স্কুলশিক্ষার্থী, নারী এবং বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিরোধী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে শহর এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) এনইউজির মুখপাত্র ও স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী হতাহতের তথ্য জানান।

এনইউজি এবং তাদের সঙ্গে যুক্ত স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ মাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্টের যৌথ বিবৃতি অনুযায়ী, হামলার সময় স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে ধর্মীয় আয়োজন চলছিল। ওই এলাকায় উপস্থিত সাধারণ মানুষ ও বিদ্রোহী বাহিনীর সদস্যরা হামলার শিকার হন।

বিরোধী কর্তৃপক্ষের দাবি, হামলায় সামরিক বাহিনী বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা নিক্ষেপ করে। পাশাপাশি ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। বাকি নিহতদের মধ্যে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ রয়েছেন।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ঘটনার সময় ওই এলাকায় সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে কোনো সংঘর্ষ চলছিল না বলে দাবি করেছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদ্রোহী বাহিনীর সদস্যরা মাঝেমধ্যে গ্রামটির মধ্য দিয়ে যাতায়াত করলেও হামলার সময় সেখানে কোনো সক্রিয় যুদ্ধ চলছিল না।

অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ভিন্ন দাবি করা হয়েছে। এসব চ্যানেলের বক্তব্য, বিদ্রোহী বাহিনীর একটি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তবে শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দেশটির সরকারের কাছ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

সামরিক বাহিনীর এই অভিযানের নিন্দা জানিয়েছে এনইউজি এবং মাগওয়ের স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো উসকানি ছাড়াই বেসামরিক মানুষের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে বিরোধী কর্তৃপক্ষ।

একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী সরকার।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেসামরিক স্থাপনায় বিমান হামলার অভিযোগ রয়েছে। এনইউজির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭ বার বিমান হামলা চালানো হয়েছে।

বিরোধী সরকারের হিসাবে, এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল এবং ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

মিয়ানমারের এই নতুন হামলার ঘটনা ঘটেছে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের এক সপ্তাহ পর।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালতের রায়ে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের দায়ও নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যেই মাগওয়ে অঞ্চলে স্কুল ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ মিয়ানমারের চলমান সংঘাতের ভয়াবহ পরিস্থিতি নতুন করে সামনে এনেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সশস্ত্র সংঘাত তীব্র হয়। দীর্ঘ এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নতুন হামলার জন্য দায়ীদের বিচার এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করছে মিয়ানমারের বিরোধী কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স।

ট্যাগ : মিয়ানমার বিমান হামলা রোহিঙ্গা গণহত্যা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে স্কুলে বিমান হামলায় শিশুসহ নিহত ৩০

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক শাসনবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু, কয়েকজন স্কুলশিক্ষার্থী, নারী এবং বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিরোধী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে শহর এলাকায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একটি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) এনইউজির মুখপাত্র ও স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী হতাহতের তথ্য জানান।

এনইউজি এবং তাদের সঙ্গে যুক্ত স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ মাগওয়ে ফেডারেল ইউনিট গভর্নমেন্টের যৌথ বিবৃতি অনুযায়ী, হামলার সময় স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে ধর্মীয় আয়োজন চলছিল। ওই এলাকায় উপস্থিত সাধারণ মানুষ ও বিদ্রোহী বাহিনীর সদস্যরা হামলার শিকার হন।

বিরোধী কর্তৃপক্ষের দাবি, হামলায় সামরিক বাহিনী বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা নিক্ষেপ করে। পাশাপাশি ১২টি কামানের গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট এবং স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে নয়জন বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। বাকি নিহতদের মধ্যে নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক মানুষ রয়েছেন।

তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ঘটনার সময় ওই এলাকায় সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে কোনো সংঘর্ষ চলছিল না বলে দাবি করেছেন স্থানীয় এক প্রত্যক্ষদর্শী। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদ্রোহী বাহিনীর সদস্যরা মাঝেমধ্যে গ্রামটির মধ্য দিয়ে যাতায়াত করলেও হামলার সময় সেখানে কোনো সক্রিয় যুদ্ধ চলছিল না।

অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে ভিন্ন দাবি করা হয়েছে। এসব চ্যানেলের বক্তব্য, বিদ্রোহী বাহিনীর একটি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

তবে শনিবার দুপুর পর্যন্ত এ ঘটনার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও দেশটির সরকারের কাছ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

সামরিক বাহিনীর এই অভিযানের নিন্দা জানিয়েছে এনইউজি এবং মাগওয়ের স্থানীয় অন্তর্বর্তী কর্তৃপক্ষ। তাদের দাবি, কোনো উসকানি ছাড়াই বেসামরিক মানুষের উপস্থিতিতে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন।

হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে বিরোধী কর্তৃপক্ষ।

একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে এনইউজি ও স্থানীয় অন্তর্বর্তী সরকার।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বেসামরিক স্থাপনায় বিমান হামলার অভিযোগ রয়েছে। এনইউজির সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭ বার বিমান হামলা চালানো হয়েছে।

বিরোধী সরকারের হিসাবে, এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল এবং ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

মিয়ানমারের এই নতুন হামলার ঘটনা ঘটেছে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের এক সপ্তাহ পর।

গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালতের রায়ে গণহত্যা প্রতিরোধ ও শাস্তিবিষয়ক আন্তর্জাতিক সনদ লঙ্ঘনের দায়ও নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যেই মাগওয়ে অঞ্চলে স্কুল ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ মিয়ানমারের চলমান সংঘাতের ভয়াবহ পরিস্থিতি নতুন করে সামনে এনেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে সশস্ত্র সংঘাত তীব্র হয়। দীর্ঘ এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে নতুন হামলার জন্য দায়ীদের বিচার এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করছে মিয়ানমারের বিরোধী কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ