ঢাকা, বাংলাদেশ
২৫° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা ঘিরে চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে আগামী শনিবার থেকে দেশের সব শিল্পকারখানা স্বাভাবিকভাবে চালু রাখার প্রত্যাশা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। শিল্পের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাক, এমন পরিস্থিতি সরকার চায় না।

শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানির অভিযোগ এবং সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমশক্তির নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হট্টগোলের প্রসঙ্গও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’

তবে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের নিজেদের দাবি তুলে ধরার অধিকার রয়েছে। একইভাবে তাঁদের বক্তব্য শোনা এবং সমস্যার সমাধানের চেষ্টা করা সরকারের দায়িত্ব।

শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি। তবে যেকোনো বিরোধ বা অসন্তোষ আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী।

নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণে দীর্ঘ আলোচনা হয়েছে। সমাধানের লক্ষ্যে গভীর রাত পর্যন্ত বৈঠক চলেছে।

তিনি দাবি করেন, মজুরি নির্ধারণে সরকার কোনো পক্ষের স্বার্থে হস্তক্ষেপ করেনি। বরং শ্রমিক ও মালিক উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান শ্রমমন্ত্রী।

শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিকদের আয় বাড়ানোর সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর মতে, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পথ সহজ হবে।

কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া কাম্য নয় বলে মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী। তিনি শিল্পের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন।

মজুরি নির্ধারণের আলোচনায় প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে উৎসাহ দিয়েছেন।

শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষ প্রক্রিয়ায় সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা ঘিরে চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে আগামী শনিবার থেকে দেশের সব শিল্পকারখানা স্বাভাবিকভাবে চালু রাখার প্রত্যাশা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই সরকারের প্রত্যাশা। শিল্পের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাক, এমন পরিস্থিতি সরকার চায় না।

শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানির অভিযোগ এবং সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমশক্তির নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা ও হট্টগোলের প্রসঙ্গও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’

তবে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের নিজেদের দাবি তুলে ধরার অধিকার রয়েছে। একইভাবে তাঁদের বক্তব্য শোনা এবং সমস্যার সমাধানের চেষ্টা করা সরকারের দায়িত্ব।

শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে বলেও আশ্বাস দেন তিনি। তবে যেকোনো বিরোধ বা অসন্তোষ আলোচনার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী।

নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণে দীর্ঘ আলোচনা হয়েছে। সমাধানের লক্ষ্যে গভীর রাত পর্যন্ত বৈঠক চলেছে।

তিনি দাবি করেন, মজুরি নির্ধারণে সরকার কোনো পক্ষের স্বার্থে হস্তক্ষেপ করেনি। বরং শ্রমিক ও মালিক উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য নিম্নতম মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান শ্রমমন্ত্রী।

শিল্পের উৎপাদনশীলতা ও শ্রমিকদের আয় বাড়ানোর সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর মতে, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে। এতে শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পথ সহজ হবে।

কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া কাম্য নয় বলে মন্তব্য করেন আরিফুল হক চৌধুরী। তিনি শিল্পের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব দেন।

মজুরি নির্ধারণের আলোচনায় প্রধানমন্ত্রীর ভূমিকার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে উৎসাহ দিয়েছেন।

শেষ পর্যন্ত নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষ প্রক্রিয়ায় সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ