ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন দিয়ে নজরদারি বিজিবির

সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন দিয়ে নজরদারি বিজিবির
ছবি: সংগৃহীত
ফলো করুন

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় থার্মাল ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান।

তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাতের টহলেও দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হচ্ছে।

রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম সীমান্ত এলাকায় নজরদারির জন্য নৌযান এবং অল-টেরেন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

এদিকে চলতি বছর সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা চালানোর সময় ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ : বিজিবি সুনামগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


সুনামগঞ্জ সীমান্তে থার্মাল ড্রোন দিয়ে নজরদারি বিজিবির

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় থার্মাল ড্রোন, নাইট ভিশন ডিভাইস এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান।

তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষ করে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রাতের টহলেও দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রমও সম্প্রসারণ করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব প্রযুক্তির ব্যবহার পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হচ্ছে।

রাতের অন্ধকারে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম সীমান্ত এলাকায় নজরদারির জন্য নৌযান এবং অল-টেরেন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

এদিকে চলতি বছর সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি।

এ ছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা চালানোর সময় ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সীমান্তে নজরদারি আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ