ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় একটি পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনের উপস্থিতি পাওয়া যায়নি। পরে ক্যাম্পের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে গেলে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় মেঝেতে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।[BANGVIEWS-POST:3336]পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশের সদস্য ও চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছান। ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেলকে বাইরে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে এএসআই রুবেলের মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদ্‌রোগজনিত সমস্যায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার