ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, পুড়ল সরকারি নথিপত্র

ছবি : সংগৃহীত
ফলো করুন

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দাপ্তরিক কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুড়ে গেছে। আগুনে পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা ও উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের তীব্রতায় ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র পুড়ে যায়। কক্ষের দেয়ালের পলেস্তারাও খসে পড়ে। একই সঙ্গে পাশের দুটি কক্ষে আগুনের প্রভাব পড়ে।

খালিয়াজুরীতে স্থানীয়ভাবে ফায়ার সার্ভিসের কার্যকর স্টেশন না থাকায় প্রথমে কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু খালিয়াজুরীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ফেরিতে ধনু নদ পার হতে হয়। এতে ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগে।

তিনি বলেন, আগুনে ইউএনওর দাপ্তরিক কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কারণ বলা সম্ভব নয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ভোরে নিরাপত্তাকর্মীরা তাঁর কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে তিনি বাসা থেকে দ্রুত কার্যালয়ে গিয়ে আগুন জ্বলতে দেখেন।

ইউএনও বলেন, দোতলায় ওঠার প্রবেশপথের ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

এ ঘটনায় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রধান করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভবনের ফটকগুলো বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, আগুনে কত টাকার সম্পদ ও কী পরিমাণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে, সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হবে।

অগ্নিকাণ্ডে সরকারি নথিপত্র ও দাপ্তরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

ট্যাগ : নেত্রকোনা খালিয়াজুরী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, পুড়ল সরকারি নথিপত্র

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দাপ্তরিক কক্ষের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র পুড়ে গেছে। আগুনে পাশের আরও দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে জেলা ও উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দোতলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনের তীব্রতায় ইউএনওর দাপ্তরিক কক্ষের আসবাবপত্র, বিভিন্ন সরঞ্জাম ও নথিপত্র পুড়ে যায়। কক্ষের দেয়ালের পলেস্তারাও খসে পড়ে। একই সঙ্গে পাশের দুটি কক্ষে আগুনের প্রভাব পড়ে।

খালিয়াজুরীতে স্থানীয়ভাবে ফায়ার সার্ভিসের কার্যকর স্টেশন না থাকায় প্রথমে কার্যালয়ের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।

মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার জমিয়ত আলী জানান, খবর পাওয়ার পর তাঁরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু খালিয়াজুরীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ফেরিতে ধনু নদ পার হতে হয়। এতে ঘটনাস্থলে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগে।

তিনি বলেন, আগুনে ইউএনওর দাপ্তরিক কক্ষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কারণ বলা সম্ভব নয়।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ভোরে নিরাপত্তাকর্মীরা তাঁর কক্ষে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে তিনি বাসা থেকে দ্রুত কার্যালয়ে গিয়ে আগুন জ্বলতে দেখেন।

ইউএনও বলেন, দোতলায় ওঠার প্রবেশপথের ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক পর্যবেক্ষণে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে।

এ ঘটনায় খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রধান করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ভবনের ফটকগুলো বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

তিনি বলেন, আগুনে কত টাকার সম্পদ ও কী পরিমাণ সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

অন্যদিকে নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এটি নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটেছে, সে বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হবে।

অগ্নিকাণ্ডে সরকারি নথিপত্র ও দাপ্তরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ