ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচটি এলাকায় নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়েছে সরকার। প্রতিটি ২০০ শয্যার এসব হাসপাতাল আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালুর পরিকল্পনা রয়েছে। হাসপাতালগুলো চালু হলে রাজধানীর বাইরে শিশু চিকিৎসায় নতুন করে মোট ১ হাজার শয্যা যুক্ত হবে।

হাসপাতালগুলো রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও কুমিল্লায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পাঁচটি হাসপাতালের উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হলেও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় এতদিন হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়নি। এবার সেগুলো চালুর লক্ষ্যে চিকিৎসক ও কর্মকর্তা নিয়োগসহ প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক ও সহকারী পরিচালকের পাঁচটি করে পদ রয়েছে। এ ছাড়া সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ।

হাসপাতালগুলো চালুর প্রাথমিক প্রস্তুতি হিসেবে পাঁচজন উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. বেলাল হোসেন। বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান এবং রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কুমিল্লা শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

হাসপাতালগুলোতে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে রোগীর চাপ বাড়লে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নবজাতকের জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টিপ্যারামিটার মনিটর, কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন।

হাসপাতালগুলোর আসবাবপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয়টি বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছিলেন।

একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই হাসপাতাল চালুর প্রশাসনিক কার্যক্রম জোরদার করা হয়।

পরে গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একসঙ্গে উদ্বোধনের প্রস্তুতি চলছে।

তিনি সে সময় প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহের কাজ এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু হলে শিশুদের জটিল রোগের চিকিৎসায় ঢাকামুখী হওয়ার প্রয়োজন কিছুটা কমবে। একই সঙ্গে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষায়িত শিশু চিকিৎসার সুযোগ বাড়বে।

তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও হাসপাতালগুলোর সেবা পুরোপুরি চালুর বিষয়টি প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও সরঞ্জাম প্রস্তুত থাকার ওপর নির্ভর করবে।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত শিশু হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের পাঁচটি এলাকায় নির্মিত বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি নিয়েছে সরকার। প্রতিটি ২০০ শয্যার এসব হাসপাতাল আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালুর পরিকল্পনা রয়েছে। হাসপাতালগুলো চালু হলে রাজধানীর বাইরে শিশু চিকিৎসায় নতুন করে মোট ১ হাজার শয্যা যুক্ত হবে।

হাসপাতালগুলো রয়েছে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও কুমিল্লায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পাঁচটি হাসপাতালের উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হলেও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন না হওয়ায় এতদিন হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়নি। এবার সেগুলো চালুর লক্ষ্যে চিকিৎসক ও কর্মকর্তা নিয়োগসহ প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

পাঁচটি হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক ও সহকারী পরিচালকের পাঁচটি করে পদ রয়েছে। এ ছাড়া সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যান্য পদের মধ্যে রয়েছে আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের চিকিৎসক ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের জন্য ২০টি পদ।

হাসপাতালগুলো চালুর প্রাথমিক প্রস্তুতি হিসেবে পাঁচজন উপপরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. বেলাল হোসেন। বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান এবং রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কুমিল্লা শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী। নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

হাসপাতালগুলোতে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয়েছে।

ভবিষ্যতে রোগীর চাপ বাড়লে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নবজাতকের জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে ও পোর্টেবল এক্স-রে মেশিন, মাল্টিপ্যারামিটার মনিটর, কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন।

হাসপাতালগুলোর আসবাবপত্র ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করতে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয়টি বিভাগে অব্যবহৃত অবস্থায় থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছিলেন।

একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকেই হাসপাতাল চালুর প্রশাসনিক কার্যক্রম জোরদার করা হয়।

পরে গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একসঙ্গে উদ্বোধনের প্রস্তুতি চলছে।

তিনি সে সময় প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সংগ্রহের কাজ এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু হলে শিশুদের জটিল রোগের চিকিৎসায় ঢাকামুখী হওয়ার প্রয়োজন কিছুটা কমবে। একই সঙ্গে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে বিশেষায়িত শিশু চিকিৎসার সুযোগ বাড়বে।

তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও হাসপাতালগুলোর সেবা পুরোপুরি চালুর বিষয়টি প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও সরঞ্জাম প্রস্তুত থাকার ওপর নির্ভর করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ