ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। আর আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে রোগটির প্রকৃত বিস্তার ও জটিলতা নির্ধারণে দেশব্যাপী পূর্ণাঙ্গ জরিপ এবং কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ অনুষ্ঠানে দেশের ডায়াবেটিস পরিস্থিতি, চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।

তিনি বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে অবগত নন। আবার যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অথবা তাঁরা প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেই।

ড. এম এ মুহিতের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ডায়াবেটিসের কারণে প্রায় ৩১ হাজার মানুষ অকালে মারা যান। এটি ২০ থেকে ৭৯ বছর বয়সী মানুষের মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশ।

তবে দেশে ডায়াবেটিসের প্রকৃত বিস্তার নির্ধারণের পাশাপাশি রোগটির কারণে অন্ধত্ব, কিডনির সমস্যা এবং স্নায়বিক জটিলতায় আক্রান্ত মানুষের সঠিক সংখ্যা জানার মতো পূর্ণাঙ্গ জাতীয় জরিপ নেই বলে উল্লেখ করেন তিনি।

এ কারণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যনীতি নির্ধারণের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বিশেষ করে উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগের চিকিৎসাসেবা শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে, এনসিডি কর্নারের জন্য ওষুধের বর্তমান ৩০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা করা প্রয়োজন।

সরকারের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার প্রচলিত ব্যবস্থা থেকে বেরিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকে গুরুত্ব বাড়াতে চায় সরকার।

এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেওয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাঁর মতে, ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য বিদ্যালয়ের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে স্বাস্থ্যসচেতনতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

একই সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন ড. এম এ মুহিত।

তিনি জানান, দেশের নির্বাচিত ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

এসব উপজেলায় অসংক্রামক রোগের চিকিৎসার জন্য এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা এবং নারীস্বাস্থ্য সেবার বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হবে।

নারীদের জন্য পৃথক সমন্বিত চিকিৎসাসেবা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ।

এ ছাড়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি আলোচনায় অংশ নেন।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডায়াবেটিস ড. এম এ মুহিত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশে ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাঁদের মধ্যে প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। আর আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এমন পরিস্থিতিতে রোগটির প্রকৃত বিস্তার ও জটিলতা নির্ধারণে দেশব্যাপী পূর্ণাঙ্গ জরিপ এবং কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ অনুষ্ঠানে দেশের ডায়াবেটিস পরিস্থিতি, চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।

তিনি বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তদের বড় একটি অংশ রোগটি সম্পর্কে অবগত নন। আবার যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের ৮০ শতাংশের রোগ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অথবা তাঁরা প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেই।

ড. এম এ মুহিতের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ডায়াবেটিসের কারণে প্রায় ৩১ হাজার মানুষ অকালে মারা যান। এটি ২০ থেকে ৭৯ বছর বয়সী মানুষের মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশ।

তবে দেশে ডায়াবেটিসের প্রকৃত বিস্তার নির্ধারণের পাশাপাশি রোগটির কারণে অন্ধত্ব, কিডনির সমস্যা এবং স্নায়বিক জটিলতায় আক্রান্ত মানুষের সঠিক সংখ্যা জানার মতো পূর্ণাঙ্গ জাতীয় জরিপ নেই বলে উল্লেখ করেন তিনি।

এ কারণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে স্বাস্থ্যনীতি নির্ধারণের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বিশেষ করে উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগের চিকিৎসাসেবা শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে, এনসিডি কর্নারের জন্য ওষুধের বর্তমান ৩০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা করা প্রয়োজন।

সরকারের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার প্রচলিত ব্যবস্থা থেকে বেরিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকে গুরুত্ব বাড়াতে চায় সরকার।

এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের জন্য খেলার মাঠ তৈরি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ দেওয়ার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাঁর মতে, ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ জন্য বিদ্যালয়ের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে স্বাস্থ্যসচেতনতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

একই সঙ্গে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে নতুন কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন ড. এম এ মুহিত।

তিনি জানান, দেশের নির্বাচিত ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

এসব উপজেলায় অসংক্রামক রোগের চিকিৎসার জন্য এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা এবং নারীস্বাস্থ্য সেবার বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া হবে।

নারীদের জন্য পৃথক সমন্বিত চিকিৎসাসেবা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।

ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ।

এ ছাড়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি আলোচনায় অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ