ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি: রাশেদ খান

ফাইল ছবি
ফলো করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে ফাঁসির মুখোমুখি হবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর বক্তব্য, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে তাঁর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খুঁজতে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের খবরের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কেন পেট্রাপোল সীমান্তে যেতে হবে।

তাঁদের ওই সফরের ভিডিও ধারণ এবং প্রচারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খানের বক্তব্য, শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে, তাই বন্দি হিসেবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া এবং সীমান্ত দিয়ে হস্তান্তরের ব্যবস্থা করার দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এ ক্ষেত্রে আওয়ামী লীগ নেতা নানক, নাছিম ও মায়াদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, তাঁরা কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে দেশটির গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রাশেদ খান লেখেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না।

তাঁর আশঙ্কা, দেশে ফেরার আলোচনা এবং সীমান্ত ঘিরে এ ধরনের তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে নামানোর চেষ্টা করা হতে পারে। এতে দলটির নেতা-কর্মীরা সংঘাতের মুখে পড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এসব কর্মকাণ্ডকে স্টান্টবাজি হিসেবে উল্লেখ করে রাশেদ খান দাবি করেন, শেখ হাসিনা হয়তো শেষ চেষ্টা হিসেবে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি করা যায় কি না, সেটি বিবেচনা করছেন।

তবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না বলেও নিজের অবস্থান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেশটিতেই রেখে দেওয়ার আহ্বান জানান রাশেদ খান।

তিনি লেখেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বক্তব্য হলো, ভারত চাইলে শেখ হাসিনাকে নিজেদের দেশে নাগরিকত্ব দিয়ে রাখতে পারে। বাংলাদেশে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ তুলে ফাঁসির দড়ি অপেক্ষা করার মন্তব্য করেন রাশেদ খান।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতার সফর নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরানোর নামে রাজনৈতিক তৎপরতার অভিযোগ তোলেন তিনি।

ট্যাগ : রাশেদ খান শেখ হাসিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি: রাশেদ খান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে ফাঁসির মুখোমুখি হবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর বক্তব্য, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে তাঁর জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর সম্ভাব্য পথ খুঁজতে আওয়ামী লীগের নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের খবরের প্রসঙ্গ টেনে রাশেদ খান প্রশ্ন করেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের কেন পেট্রাপোল সীমান্তে যেতে হবে।

তাঁদের ওই সফরের ভিডিও ধারণ এবং প্রচারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খানের বক্তব্য, শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে, তাই বন্দি হিসেবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া এবং সীমান্ত দিয়ে হস্তান্তরের ব্যবস্থা করার দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এ ক্ষেত্রে আওয়ামী লীগ নেতা নানক, নাছিম ও মায়াদের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, তাঁরা কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে দেশটির গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে রাশেদ খান লেখেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না।

তাঁর আশঙ্কা, দেশে ফেরার আলোচনা এবং সীমান্ত ঘিরে এ ধরনের তৎপরতার মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঠে নামানোর চেষ্টা করা হতে পারে। এতে দলটির নেতা-কর্মীরা সংঘাতের মুখে পড়তে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এসব কর্মকাণ্ডকে স্টান্টবাজি হিসেবে উল্লেখ করে রাশেদ খান দাবি করেন, শেখ হাসিনা হয়তো শেষ চেষ্টা হিসেবে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি করা যায় কি না, সেটি বিবেচনা করছেন।

তবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে না বলেও নিজের অবস্থান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেশটিতেই রেখে দেওয়ার আহ্বান জানান রাশেদ খান।

তিনি লেখেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বক্তব্য হলো, ভারত চাইলে শেখ হাসিনাকে নিজেদের দেশে নাগরিকত্ব দিয়ে রাখতে পারে। বাংলাদেশে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ তুলে ফাঁসির দড়ি অপেক্ষা করার মন্তব্য করেন রাশেদ খান।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতার সফর নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরানোর নামে রাজনৈতিক তৎপরতার অভিযোগ তোলেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ