ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
ছবি: সংগৃহীত
ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায় দেশটির কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটেছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় দুর্ঘটনাস্থলে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পুরো এলাকা নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একইভাবে আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যাও জানানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্তের ফলাফল পাওয়া গেলে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা কোনো তথ্য কিংবা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

দুর্ঘটনাসংক্রান্ত যেকোনো তথ্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়ার পর প্রচারের পরামর্শও দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন আমিরাতের এবং চারজন ভারতের নাগরিক ছিলেন।

ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথমে একটি গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি শিপিং কনটেইনার বহনকারী আরেকটি ট্রাক একাধিক গাড়িকে আঘাত করে উল্টে যায়।

ফুজাইরাহর ওই দুর্ঘটনায় মোট ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার পর দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

ফুজাইরাহর দুর্ঘটনার মাত্র ১২ দিনের মাথায় রাস আল খাইমাহতে নতুন করে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটল। নভেম্বর মাসের এই দুটি বড় সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে মোট ২৫ জন নিহত হয়েছেন।

সূত্র : গালফ নিউজ

ট্যাগ : সড়ক দুর্ঘটনা সংযুক্ত আরব আমিরাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায় দেশটির কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। তবে কী কারণে বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটেছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় দুর্ঘটনাস্থলে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি পুরো এলাকা নিরাপদ করার উদ্যোগ নেওয়া হয়। উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একইভাবে আহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যাও জানানো হয়নি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্তের ফলাফল পাওয়া গেলে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করা কোনো তথ্য কিংবা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

দুর্ঘটনাসংক্রান্ত যেকোনো তথ্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়ার পর প্রচারের পরামর্শও দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন আমিরাতের এবং চারজন ভারতের নাগরিক ছিলেন।

ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথমে একটি গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এরপর দুটি শিপিং কনটেইনার বহনকারী আরেকটি ট্রাক একাধিক গাড়িকে আঘাত করে উল্টে যায়।

ফুজাইরাহর ওই দুর্ঘটনায় মোট ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘটনার পর দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।

ফুজাইরাহর দুর্ঘটনার মাত্র ১২ দিনের মাথায় রাস আল খাইমাহতে নতুন করে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটল। নভেম্বর মাসের এই দুটি বড় সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে মোট ২৫ জন নিহত হয়েছেন।

সূত্র : গালফ নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ