ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে ৩ দিন, শেষ ২৮ নভেম্বর

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে ৩ দিন, শেষ ২৮ নভেম্বর
ফাইল ছবি
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন সময় অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য জানিয়েছেন।

পূর্বনির্ধারিত সূচিতে ভর্তি আবেদনের শেষ দিন ছিল ২৫ নভেম্বর। তবে শিক্ষার্থীদের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সময়সূচি বিবেচনা করে আবেদনের মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে ২৮ নভেম্বর করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশেষ করে যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাঁদের কথা বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর।

এর আগে গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো আইবিএ, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিটের পরীক্ষা নির্ধারিত রয়েছে ২২ ডিসেম্বর। সবশেষে ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আবেদনের সময় বাড়ানোর কথা জানানো হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের কোনো তথ্য দেওয়া হয়নি।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ছে ৩ দিন, শেষ ২৮ নভেম্বর

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন সময় অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এ তথ্য জানিয়েছেন।

পূর্বনির্ধারিত সূচিতে ভর্তি আবেদনের শেষ দিন ছিল ২৫ নভেম্বর। তবে শিক্ষার্থীদের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের সময়সূচি বিবেচনা করে আবেদনের মেয়াদ আরও তিন দিন বাড়িয়ে ২৮ নভেম্বর করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশেষ করে যেসব শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, তাঁদের কথা বিবেচনায় নিয়েই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রো-ভাইস চ্যান্সেলর।

এর আগে গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়।

এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো আইবিএ, বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং চারুকলা।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চারুকলা ইউনিটের পরীক্ষা নির্ধারিত রয়েছে ২২ ডিসেম্বর। সবশেষে ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য চারটি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আবেদনের সময় বাড়ানোর কথা জানানো হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের কোনো তথ্য দেওয়া হয়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ