ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসাসেবার মান আরও বাড়াতে হবে, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনাবিষয়ক বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির বিস্তারিত রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ কর্মসূচি এক বছর ধরে চলবে।

এর মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য এবং স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান পরিস্থিতি নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো যথাযথ গুরুত্ব পায়নি। ফলে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়েছে।

বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়ানো, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং নতুন হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, শহরের পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দেশের প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসাসেবার মান আরও বাড়াতে হবে, যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনাবিষয়ক বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির বিস্তারিত রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর করতে দেশব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এ কর্মসূচি এক বছর ধরে চলবে।

এর মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য এবং স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান পরিস্থিতি নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো যথাযথ গুরুত্ব পায়নি। ফলে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য চাহিদা পূরণের ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়েছে।

বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বাড়ানো, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং নতুন হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোর সেবার মান বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, শহরের পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দেশের প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ