ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার আহ্বান প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে উবারের বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ জন্য উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উবারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন তাদের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে সহযোগী চালকদের উৎসাহিত করে।’

তাঁর মতে, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত জ্বালানিচালিত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ঢাকা শহরের দূষণ কমানোর উদ্যোগে উবারের মতো পরিবহনসেবা প্রতিষ্ঠানের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

নিজের বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মীর হেলাল জানান, ইউরোপের অনেক দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। দুবাইয়ে উবার ব্যবহার করার সময়ও বেশির ভাগ ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি পেয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে আরও সবুজ ও দূষণমুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনসহ বিকল্প পরিবহনব্যবস্থা চালুর বিষয়ে আগ্রহী।

এ ক্ষেত্রে উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর কিংবা নতুন বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে উবারের এক দশকের কার্যক্রমের প্রশংসাও করেন মীর হেলাল। তিনি বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মানুষের যাতায়াতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী দিনে দেশের অন্যান্য অঞ্চলেও উবারের সেবা সম্প্রসারণের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে গত ১০ বছরে প্রতিষ্ঠানটি যে সেবার মান বজায় রেখেছে, তা ধরে রাখার আহ্বান জানান।

উবারের সঙ্গে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। মীর হেলাল জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের জন্য যোগাযোগ রক্ষা করা কঠিন ছিল। সে সময় বিভিন্ন পরিবহন ব্যবহার করতে হলেও উবারকে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে পেয়েছিলেন।

প্রতিমন্ত্রীর মতে, উবারের কাজ শুধু যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া নয়, নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশে ও বিদেশে ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রেও তিনি নিয়মিত উবার ব্যবহার করেন বলে জানান।

প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা চালক ও সহযোগীদের বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন মীর হেলাল। তিনি বলেন, শুরুর দিকের অনেক সহযোগী এখনো উবারের সঙ্গে কাজ করছেন। এটি প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁদের দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিচায়ক।

তাঁর মতে, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অংশীদারত্ব ধরে রাখতে পারা একটি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড জামশেদ হাসান।

ট্যাগ : মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উবার বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার আহ্বান প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে উবারের বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ জন্য উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘উবারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন তাদের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে সহযোগী চালকদের উৎসাহিত করে।’

তাঁর মতে, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত জ্বালানিচালিত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ঢাকা শহরের দূষণ কমানোর উদ্যোগে উবারের মতো পরিবহনসেবা প্রতিষ্ঠানের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

নিজের বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মীর হেলাল জানান, ইউরোপের অনেক দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। দুবাইয়ে উবার ব্যবহার করার সময়ও বেশির ভাগ ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি পেয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে আরও সবুজ ও দূষণমুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনসহ বিকল্প পরিবহনব্যবস্থা চালুর বিষয়ে আগ্রহী।

এ ক্ষেত্রে উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর কিংবা নতুন বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে উবারের এক দশকের কার্যক্রমের প্রশংসাও করেন মীর হেলাল। তিনি বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মানুষের যাতায়াতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আগামী দিনে দেশের অন্যান্য অঞ্চলেও উবারের সেবা সম্প্রসারণের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে গত ১০ বছরে প্রতিষ্ঠানটি যে সেবার মান বজায় রেখেছে, তা ধরে রাখার আহ্বান জানান।

উবারের সঙ্গে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। মীর হেলাল জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের জন্য যোগাযোগ রক্ষা করা কঠিন ছিল। সে সময় বিভিন্ন পরিবহন ব্যবহার করতে হলেও উবারকে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে পেয়েছিলেন।

প্রতিমন্ত্রীর মতে, উবারের কাজ শুধু যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া নয়, নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশে ও বিদেশে ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রেও তিনি নিয়মিত উবার ব্যবহার করেন বলে জানান।

প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা চালক ও সহযোগীদের বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন মীর হেলাল। তিনি বলেন, শুরুর দিকের অনেক সহযোগী এখনো উবারের সঙ্গে কাজ করছেন। এটি প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁদের দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিচায়ক।

তাঁর মতে, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অংশীদারত্ব ধরে রাখতে পারা একটি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড জামশেদ হাসান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ