রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং এ ঘটনায় ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৩৭ জন, তেজগাঁও বিভাগে ৫৫ জন, মিরপুর বিভাগে ৬৯ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩৩ জন রয়েছেন।
অভিযানকালে ১৫৪ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা, ৮টি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।














মন্তব্যসমূহ