মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। এই বড় পরাজয়ের ফলে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ে আগেভাগেই টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। একই ম্যাচে প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি।
মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই চিলির ফরোয়ার্ড গনসালো তাপিয়ার পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে ১০ জনের দলে পরিণত হয় মিয়ামি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মেসি থ্রো-ইন করার সময় সামনে চলে আসেন তাপিয়া। একাধিকবার সরাতে চেয়েও ব্যর্থ হয়ে মেসি বলটি সরাসরি তাপিয়ার মুখে ছুড়ে মারেন।
এই ঘটনায় রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কলম্বাস ক্রুর কোচ লরেন্ত কুর্তোয়া দাবি করেন, এটি গুরুতর অপরাধ ছিল এবং আর্জেন্টাইন তারকার হলুদ কার্ডের চেয়ে আরও কড়া শাস্তি অর্থাৎ লাল কার্ড প্রাপ্য ছিল। অন্যদিকে এক পুল সাংবাদিককে রেফারি চ্যাপম্যান জানান, বল ছোড়ার শক্তি নগণ্য ছিল এবং তা সহিংস আচরণের পর্যায়ে পৌঁছায়নি বলেই তিনি হলুদ কার্ড দিয়েছেন।
বিরতির পর তাহা হাব্রুন কলম্বাসের ব্যবধান দ্বিগুণ করেন এবং পরে তাপিয়া নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ২০২৩ সালের চ্যাম্পিয়নদের। সাত নম্বর বাছাই কলম্বাস ক্রু এখন সিরিজে এগিয়ে রয়েছে। আগামী শুক্রবার ওহাইওতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে কলম্বাস জয় পেলেই প্লে-অফ থেকে বিদায় নেবে মেসির ইন্টার মিয়ামি।














মন্তব্যসমূহ