ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ৯০ লাখ ডলার

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি জুলাই মাসের প্রথম চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৩ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি ডলার।

এর আগে গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার।

একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

ট্যাগ : অর্থনীতি বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

চলতি জুলাই মাসের প্রথম চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৩ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি ডলার।

এর আগে গত জুন মাসে দেশে মোট ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার।

একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। আর মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ধরে রাখা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ