ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন, হুটার ও বিকন লাইটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরঞ্জাম গাড়ি থেকে খুলে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে রাজধানীতে চলাচলকারী সব যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দ সৃষ্টিকারী অন্যান্য যন্ত্রের কারণে নগরীতে শব্দদূষণ বাড়ছে। পাশাপাশি হুটার ও বিকন লাইটের অননুমোদিত ব্যবহার স্বাভাবিক যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত শব্দের কারণে নগরবাসীকে নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ওপর। উচ্চ শব্দ তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এতে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থ ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যেই গাড়ির মালিক ও চালকদের নিজ উদ্যোগে অনুমোদনহীন হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলতে হবে।

ডিএমপি আরও সতর্ক করেছে, নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত অবস্থায় পাওয়া গেলে অথবা সেগুলো ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করবে পুলিশ।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ কমানো এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।

ট্যাগ : ডিএমপি রাজধানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজধানী

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন, হুটার ও বিকন লাইটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরঞ্জাম গাড়ি থেকে খুলে ফেলার নির্দেশ দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এতে রাজধানীতে চলাচলকারী সব যানবাহন থেকে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দ সৃষ্টিকারী অন্যান্য যন্ত্রের কারণে নগরীতে শব্দদূষণ বাড়ছে। পাশাপাশি হুটার ও বিকন লাইটের অননুমোদিত ব্যবহার স্বাভাবিক যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত শব্দের কারণে নগরবাসীকে নিয়মিত ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ওপর। উচ্চ শব্দ তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এতে নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থ ও নাগরিকদের স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যেই গাড়ির মালিক ও চালকদের নিজ উদ্যোগে অনুমোদনহীন হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলতে হবে।

ডিএমপি আরও সতর্ক করেছে, নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত অবস্থায় পাওয়া গেলে অথবা সেগুলো ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করবে পুলিশ।

রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ কমানো এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ