ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শীতের সবজিতে স্বস্তি, তবে টমেটো ১৬০ ও নতুন আলু ১৪০ টাকা

শীতের সবজিতে স্বস্তি, তবে টমেটো ১৬০ ও নতুন আলু ১৪০ টাকা
ছবি : সংগৃহীত
ফলো করুন

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া, আর মাছের বাজারেও দামের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে অধিকাংশ সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, তবে ভালো মানের শিম ১০০ টাকা পর্যন্ত উঠছে। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং জাতভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা এবং আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে নতুন মৌসুমের সবজি বাজারে এলেও টমেটো ও আলুর দাম এখনো বেশ বেশি। মানভেদে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে এবং কাঁচা টমেটো ৬০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা।

জোয়ারসাহারা বাজারের এক সবজি বিক্রেতা জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে; কিন্তু আমদানি করা পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশি নতুন পাকা টমেটোর দাম কমছে না। সরবরাহ আরও বাড়লে টমেটো ও নতুন আলুর দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ফার্মের মুরগির ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকায় সবজি, ডিম ও পেঁয়াজে স্বস্তি মিললেও মাছ কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

ট্যাগ : সবজি আলু ১৪০ টমেটো ১৬০

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


শীতের সবজিতে স্বস্তি, তবে টমেটো ১৬০ ও নতুন আলু ১৪০ টাকা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম কমেছে। ডিম ও পেঁয়াজের দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন দেশি পাকা টমেটো ও নতুন আলুর দাম এখনো বেশ চড়া, আর মাছের বাজারেও দামের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে অধিকাংশ সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, তবে ভালো মানের শিম ১০০ টাকা পর্যন্ত উঠছে। পটোল, ঢেঁড়স, ঝিঙা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা এবং জাতভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পেঁপে ২৫ টাকা, লতি ও বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা লাউ ও চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা এবং আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে নতুন মৌসুমের সবজি বাজারে এলেও টমেটো ও আলুর দাম এখনো বেশ বেশি। মানভেদে নতুন দেশি পাকা টমেটো প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা এবং নতুন আলু ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে এবং কাঁচা টমেটো ৬০ থেকে ৮০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম মানভেদে ৪০ থেকে ৫০ টাকা।

জোয়ারসাহারা বাজারের এক সবজি বিক্রেতা জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশির ভাগ সবজির দাম কমেছে; কিন্তু আমদানি করা পাকা টমেটোর সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশি নতুন পাকা টমেটোর দাম কমছে না। সরবরাহ আরও বাড়লে টমেটো ও নতুন আলুর দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে ফার্মের মুরগির ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি দেখা গেছে। বর্তমানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকায় সবজি, ডিম ও পেঁয়াজে স্বস্তি মিললেও মাছ কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ক্রেতাদের।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ