ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

ছবি : সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীতে ছিল ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান। কিন্তু ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকীর সর্বশেষ হিসাবে দেশটির সক্রিয় বহরে রয়েছে ৩২টি। চারটি যুদ্ধবিমানের এই পার্থক্য নতুন করে আলোচনায় এনেছে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় রাফাল ভূপাতিত করার পাকিস্তানি দাবি।

ব্রিটিশ সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রকাশক ফ্লাইটগ্লোবালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৭’ তালিকায় ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি দেখানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সক্রিয় বহরে চারটি বিমান কম দেখানোর অর্থ সেগুলো সবই যুদ্ধে ধ্বংস হয়েছে, এমনটি নিশ্চিত নয়।

২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। প্রায় ৮৮০ কোটি ডলারের ওই চুক্তির আওতায় বিমানগুলো সংগ্রহ করা হয়। এর বাইরে আরও ১১৪টি রাফাল কেনার প্রস্তাবেও অগ্রগতি হয়েছে।

এর আগে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশের সামরিক অভিযানে রাফাল ব্যবহৃত হয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতেও এই যুদ্ধবিমান মোতায়েন করে ভারত।

ওই সংঘাতের সূত্রপাত হয় ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে। হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু হয়। চার দিনের সংঘাতে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করে উভয় পক্ষ। হামলায় দুই দেশের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও সামনে আসে।

সংঘাত চলাকালে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। প্রাথমিকভাবে দেশটি অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা জানায়। এর মধ্যে রাফালও রয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।

পরবর্তী সময়ে পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ভূপাতিত করার দাবি করা হয়। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের কথাও জানায় দেশটি।

অন্যদিকে ভারত সংঘাতের সময় নিজেদের কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের দাবি করা সংখ্যার সঙ্গে একমত হয়নি।

সে সময় সিএনএনের কাছে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে আরও রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছিলেন তিনি।

ভারত-পাকিস্তান সংঘাতে কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, তা নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও পরে সংখ্যাটি সাত এবং আট বলে উল্লেখ করেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর দেওয়া হিসাবে সেই সংখ্যা দাঁড়ায় ১০টিতে।

তবে এসব হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। কোন দেশের কতটি বিমান ধ্বংস হয়েছে এবং সেগুলোর মধ্যে কতটি রাফাল ছিল, তা নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যও এক নয়।

এমন পরিস্থিতিতে ফ্লাইট ইন্টারন্যাশনালের নতুন তালিকায় ৩২টি সক্রিয় রাফাল দেখানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এই তথ্যকে তাদের চারটি রাফাল ভূপাতিত করার দাবির সমর্থনে তুলে ধরছে। তবে বিমানবাহিনীর সক্রিয় বহরের হিসাব থেকে কোনো যুদ্ধবিমানের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না।

ফলে ভারতের চারটি রাফালের ঘাটতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হলেও সেগুলো পাকিস্তানের হামলায় ভূপাতিত হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্য প্রয়োজন।

সূত্র : ডন

ট্যাগ : ভারত পাকিস্তান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর ৪ রাফাল খুঁজে পাচ্ছে না ভারত

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতের বিমানবাহিনীতে ছিল ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল যুদ্ধবিমান। কিন্তু ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকীর সর্বশেষ হিসাবে দেশটির সক্রিয় বহরে রয়েছে ৩২টি। চারটি যুদ্ধবিমানের এই পার্থক্য নতুন করে আলোচনায় এনেছে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় রাফাল ভূপাতিত করার পাকিস্তানি দাবি।

ব্রিটিশ সাময়িকী ফ্লাইট ইন্টারন্যাশনালের প্রকাশক ফ্লাইটগ্লোবালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৭’ তালিকায় ভারতের সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩২টি দেখানো হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে সক্রিয় বহরে চারটি বিমান কম দেখানোর অর্থ সেগুলো সবই যুদ্ধে ধ্বংস হয়েছে, এমনটি নিশ্চিত নয়।

২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। প্রায় ৮৮০ কোটি ডলারের ওই চুক্তির আওতায় বিমানগুলো সংগ্রহ করা হয়। এর বাইরে আরও ১১৪টি রাফাল কেনার প্রস্তাবেও অগ্রগতি হয়েছে।

এর আগে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়াসহ বিভিন্ন দেশের সামরিক অভিযানে রাফাল ব্যবহৃত হয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতেও এই যুদ্ধবিমান মোতায়েন করে ভারত।

ওই সংঘাতের সূত্রপাত হয় ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকে কেন্দ্র করে। হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে।

এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান শুরু হয়। চার দিনের সংঘাতে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান ব্যবহার করে উভয় পক্ষ। হামলায় দুই দেশের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও সামনে আসে।

সংঘাত চলাকালে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। প্রাথমিকভাবে দেশটি অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা জানায়। এর মধ্যে রাফালও রয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।

পরবর্তী সময়ে পাকিস্তান বিমানবাহিনীর পক্ষ থেকে চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ ভূপাতিত করার দাবি করা হয়। এ ছাড়া একটি বহুমুখী চালকবিহীন আকাশযান ধ্বংসের কথাও জানায় দেশটি।

অন্যদিকে ভারত সংঘাতের সময় নিজেদের কিছু যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের দাবি করা সংখ্যার সঙ্গে একমত হয়নি।

সে সময় সিএনএনের কাছে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর অন্তত একটি রাফাল ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে আরও রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছিলেন তিনি।

ভারত-পাকিস্তান সংঘাতে কতটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল, তা নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

প্রথমে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বললেও পরে সংখ্যাটি সাত এবং আট বলে উল্লেখ করেন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁর দেওয়া হিসাবে সেই সংখ্যা দাঁড়ায় ১০টিতে।

তবে এসব হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। কোন দেশের কতটি বিমান ধ্বংস হয়েছে এবং সেগুলোর মধ্যে কতটি রাফাল ছিল, তা নিয়ে ভারত ও পাকিস্তানের বক্তব্যও এক নয়।

এমন পরিস্থিতিতে ফ্লাইট ইন্টারন্যাশনালের নতুন তালিকায় ৩২টি সক্রিয় রাফাল দেখানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো এই তথ্যকে তাদের চারটি রাফাল ভূপাতিত করার দাবির সমর্থনে তুলে ধরছে। তবে বিমানবাহিনীর সক্রিয় বহরের হিসাব থেকে কোনো যুদ্ধবিমানের অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় না।

ফলে ভারতের চারটি রাফালের ঘাটতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হলেও সেগুলো পাকিস্তানের হামলায় ভূপাতিত হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্য প্রয়োজন।

সূত্র : ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ