ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তারেক রহমানের জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের আবেগঘন স্ট্যাটাস

তারেক রহমানের জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের আবেগঘন স্ট্যাটাস
ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এবং নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন মুশফিকুল ফজল আনসারী।

স্ট্যাটাসে তিনি তারেক রহমানকে একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

মুশফিকুল ফজল লেখেন, ‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তাঁর মতে, প্রধানমন্ত্রীর উদার ও সাবলীল আচরণের সুযোগ নেওয়ার চেষ্টা কেউ কেউ করলেও মানুষ চিনে নেওয়ার সক্ষমতা রয়েছে তাঁর।

ব্যক্তিগত আলাপচারিতার অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় তিনি যুক্তি, বিচক্ষণতা, আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিচয় পেয়েছেন। বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে প্রকাশ করার সুযোগও পেয়েছেন তিনি।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন মুশফিকুল ফজল।

একই সঙ্গে দেশ গড়ার কাজে তাঁকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মহান আল্লাহর অনুগ্রহও কামনা করেন তিনি।

স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী।

তিনি জানান, নিজের ব্যক্তিগত অর্জনে খালেদা জিয়ার মতো তারেক রহমানও আনন্দিত হন বলে তাঁর বিশ্বাস।

বিশেষ করে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগের বিষয়টি স্মরণ করেন তিনি। মুশফিকুল ফজলের ভাষ্য অনুযায়ী, সেই নিয়োগের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তারেক রহমান।

ব্যক্তিগত স্মৃতিচারণার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্ব এবং ভবিষ্যৎ পথচলার প্রতি শুভকামনা জানিয়ে নিজের স্ট্যাটাস শেষ করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

ট্যাগ : তারেক রহমান রাষ্ট্রদূত মুশফিকুল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

গণমাধ্যম

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


তারেক রহমানের জন্মদিনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও বিচক্ষণতার প্রশংসা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এবং নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ স্ট্যাটাস দেন মুশফিকুল ফজল আনসারী।

স্ট্যাটাসে তিনি তারেক রহমানকে একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

মুশফিকুল ফজল লেখেন, ‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান।’

তাঁর মতে, প্রধানমন্ত্রীর উদার ও সাবলীল আচরণের সুযোগ নেওয়ার চেষ্টা কেউ কেউ করলেও মানুষ চিনে নেওয়ার সক্ষমতা রয়েছে তাঁর।

ব্যক্তিগত আলাপচারিতার অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলার সময় তিনি যুক্তি, বিচক্ষণতা, আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিচয় পেয়েছেন। বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে প্রকাশ করার সুযোগও পেয়েছেন তিনি।

জন্মদিনের শুভেচ্ছাবার্তায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন মুশফিকুল ফজল।

একই সঙ্গে দেশ গড়ার কাজে তাঁকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মহান আল্লাহর অনুগ্রহও কামনা করেন তিনি।

স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও উল্লেখ করেন মুশফিকুল ফজল আনসারী।

তিনি জানান, নিজের ব্যক্তিগত অর্জনে খালেদা জিয়ার মতো তারেক রহমানও আনন্দিত হন বলে তাঁর বিশ্বাস।

বিশেষ করে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগের বিষয়টি স্মরণ করেন তিনি। মুশফিকুল ফজলের ভাষ্য অনুযায়ী, সেই নিয়োগের খবরে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তারেক রহমান।

ব্যক্তিগত স্মৃতিচারণার পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্ব এবং ভবিষ্যৎ পথচলার প্রতি শুভকামনা জানিয়ে নিজের স্ট্যাটাস শেষ করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ