ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

স্থানীয় সূত্র, পুলিশ ও সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বরাতে জানা গেছে, বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ এবং খুলনা-বাগেরহাট মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই রাতে ফকিরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ভোরে গোপালগঞ্জে গাড়ি আটকে বাগেরহাটের এক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

অন্যদিকে, পরদিন বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে গেলে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে এবং শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায় এবং এ ধরনের নাশকতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে একই রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

এ ছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মনিরুলের সফরসঙ্গী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, ঘোনাপাড়া এলাকায় একদল অস্ত্রধারী তাদের প্রাইভেটকারের গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে এবং টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও ফরাজীর মোবাইলে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, ঘটনার পর থেকেই ফরাজীকে উদ্ধারে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ : বাগেরহাট বিএনপির পেট্রোল বোমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সূত্র, পুলিশ ও সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বরাতে জানা গেছে, বাগেরহাটে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ এবং খুলনা-বাগেরহাট মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। একই রাতে ফকিরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ এবং ভোরে গোপালগঞ্জে গাড়ি আটকে বাগেরহাটের এক বিএনপি নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধারাবাহিক এসব ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর ২০২৬) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

অন্যদিকে, পরদিন বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে গেলে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে এবং শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তারা পালিয়ে যায় এবং এ ধরনের নাশকতা প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে একই রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।

এ ছাড়া বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মনিরুলের সফরসঙ্গী শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন অভিযোগ করেন, ঘোনাপাড়া এলাকায় একদল অস্ত্রধারী তাদের প্রাইভেটকারের গতিরোধ করে গাড়ি ভাঙচুর করে এবং টাকা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে ময়েন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও ফরাজীর মোবাইলে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে তাকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, ঘটনার পর থেকেই ফরাজীকে উদ্ধারে দলীয়ভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে এবং প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, মনিরুল হক ফরাজীকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জেনেছেন এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ