ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, কারাগারে রাখার আবেদন

জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, কারাগারে রাখার আবেদন
ছবি: সংগৃহীত
ফলো করুন

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে (৮১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে ঢাকার আদালতে এ আবেদন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, সাদিকুল ইসলাম হত্যা মামলায় নাহিদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন।

এ সময় আসামিদের নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে আরও ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। আন্দোলনকারীদের মারধরের পাশাপাশি এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগও রয়েছে।

এ সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলামের বয়স ছিল ২১ বছর। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সাদিকুলের মৃত্যুর ঘটনায় প্রথমে আদালতে নালিশি মামলা করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এদিকে পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে জয়ী হন। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন।

ট্যাগ : নুরুল ইসলাম নাহিদ সাবেক শিক্ষামন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত-মার্কিন রাষ্ট্রদূতসহ ৫ কূটনীতিক

খুনি-সন্ত্রাসীদের জবাব দিতে হবে ‘এনাফ ইজ এনাফ’: প্রধানমন্ত্রী

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত-যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের কূটনীতিকের পৃথক বৈঠক!

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন টিউলিপ সিদ্দিক: গার্ডিয়ান

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


জুলাই গণ–অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, কারাগারে রাখার আবেদন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে (৮১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে আদালতে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে ঢাকার আদালতে এ আবেদন করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য।

আদালতে জমা দেওয়া পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, সাদিকুল ইসলাম হত্যা মামলায় নাহিদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে তাকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নেন।

এ সময় আসামিদের নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে আরও ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। আন্দোলনকারীদের মারধরের পাশাপাশি এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগও রয়েছে।

এ সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। আহত অবস্থায় তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলামের বয়স ছিল ২১ বছর। তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। তিনি উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সাদিকুলের মৃত্যুর ঘটনায় প্রথমে আদালতে নালিশি মামলা করা হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এদিকে পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে জয়ী হন। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ