দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্য কমাতে সাধারণ, কারিগরিসহ বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং এর মান যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় রাষ্ট্রপতি বলেন, শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
তিনি কারিগরি শিক্ষার মান যুগোপযোগী করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ট্রেজারারও বৈঠকে অংশ নেন।














মন্তব্যসমূহ