লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুরে খালপাড়ে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং (পিএমও) ও ইউএনবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ওপর বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়।
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ