ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা দিতে ঘটনাস্থলে ছুটে যান এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে যে হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হন, তা কোনো মায়ের পক্ষেই কল্পনা করা কঠিন। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা মানুষটি যে তাঁরই নিজের সন্তান!

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই করুণ ঘটনার তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় উটাহ অঙ্গরাজ্যের সিগার্ড শহরে এক প্রতিবেশীর গাড়ি মেরামত করতে সাহায্য করছিলেন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে ঢুকে কাজ করার সময় হঠাৎ সেটি জ্যাক থেকে ছিটকে পড়ে তাঁর ওপর চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি উদ্ধারকর্মীরা। সেই উদ্ধারকারী দলের সদস্য হিসেবে ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ডও, যিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক। তবে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির নাম শোনার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি যে রোগীটি তাঁর নিজের ছেলে।

পরিচয় জানার পর চরম মানসিক আঘাত সামলে সহকর্মীদের সঙ্গে নিয়েই ছেলেকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেন ট্রিশিয়া। মাথায় গুরুতর আঘাত পাওয়া লোগানকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লোগান মামফোর্ড দুই সন্তানের জনক ছিলেন। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে এবং এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতিতে কাজ করার পেশাদার প্রশিক্ষণ থাকলেও নিজের সন্তানের এমন ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশীকে গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন লোগান। অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করার মানসিকতারই প্রতিফলন ছিল তাঁর জীবনের শেষ কাজটি।

সূত্র: এবিসি নিউজ

ট্যাগ : সড়ক দুর্ঘটনা যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা দিতে ঘটনাস্থলে ছুটে যান এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে যে হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হন, তা কোনো মায়ের পক্ষেই কল্পনা করা কঠিন। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা মানুষটি যে তাঁরই নিজের সন্তান!

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই করুণ ঘটনার তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় উটাহ অঙ্গরাজ্যের সিগার্ড শহরে এক প্রতিবেশীর গাড়ি মেরামত করতে সাহায্য করছিলেন ২৮ বছর বয়সী লোগান মামফোর্ড। গাড়ির নিচে ঢুকে কাজ করার সময় হঠাৎ সেটি জ্যাক থেকে ছিটকে পড়ে তাঁর ওপর চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জরুরি উদ্ধারকর্মীরা। সেই উদ্ধারকারী দলের সদস্য হিসেবে ছিলেন লোগানের মা ট্রিশিয়া মামফোর্ডও, যিনি সেভিয়ার কাউন্টির একজন প্যারামেডিক। তবে ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির নাম শোনার আগ পর্যন্ত তিনি বুঝতে পারেননি যে রোগীটি তাঁর নিজের ছেলে।

পরিচয় জানার পর চরম মানসিক আঘাত সামলে সহকর্মীদের সঙ্গে নিয়েই ছেলেকে উদ্ধারের প্রাণপণ চেষ্টা করেন ট্রিশিয়া। মাথায় গুরুতর আঘাত পাওয়া লোগানকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লোগান মামফোর্ড দুই সন্তানের জনক ছিলেন। তাঁর তিন বছর বয়সী একটি ছেলে এবং এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে সেভিয়ার কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতিতে কাজ করার পেশাদার প্রশিক্ষণ থাকলেও নিজের সন্তানের এমন ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হওয়ার জন্য কোনো মাকে প্রস্তুত করা সম্ভব নয়।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশীকে গাড়ি মেরামতে সাহায্য করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন লোগান। অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করার মানসিকতারই প্রতিফলন ছিল তাঁর জীবনের শেষ কাজটি।

সূত্র: এবিসি নিউজ


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ