ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দৈনিক যুগান্তর ও বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আসলে কোন সংস্থার, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক), বাইরের এলাকা দেখে পুলিশ এবং প্রবেশপথে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের পাশেই জসীমউদ্‌দীন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের বিআরটি উড়ালসড়ক থেকে গোলচত্বরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হলে চার পথচারী আহত হন। এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এ ছাড়া গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা শুরু হয়েছে।

এ বিষয়ে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না—এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক কোনো ধরনের আপস করবে না।

বেবিচক-পুলিশ বৈঠক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গতকাল বুধবার (১৮ নভেম্বর) পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে এআই ক্যামেরা বসাবে। এ ছাড়া তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে এবং বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ : অগ্নিসংযোগ বিমানবন্দরে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

দৈনিক যুগান্তর ও বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডে নজরদারি বাড়াতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আসলে কোন সংস্থার, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা দেখে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (অ্যাভসেক), বাইরের এলাকা দেখে পুলিশ এবং প্রবেশপথে থাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এই তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সূত্রমতে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের পাশেই জসীমউদ্‌দীন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের বিআরটি উড়ালসড়ক থেকে গোলচত্বরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হলে চার পথচারী আহত হন। এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। এ ছাড়া গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে তৎপরতা শুরু হয়েছে।

এ বিষয়ে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা হয় না—এমন বিমানবন্দরেও টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই এবং রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বেবিচক কোনো ধরনের আপস করবে না।

বেবিচক-পুলিশ বৈঠক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গতকাল বুধবার (১৮ নভেম্বর) পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। গতিবিধি পর্যবেক্ষণে পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে এআই ক্যামেরা বসাবে। এ ছাড়া তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে এবং বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ