ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঘণ্টায় ১১০ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

ঘণ্টায় ১১০ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’
ছবি : সংগৃহীত
ফলো করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ তার গতিপথ পরিবর্তন করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উড়িষ্যা রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আইএমডি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম ও উড়িষ্যার পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। উপকূল অতিক্রমের সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। তবে আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও বাঁক নেওয়ার সম্ভাবনা দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উড়িষ্যার ১৪টি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় উড়িষ্যার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলোকে। বিশেষ করে কাঁচা ঘরে বসবাসকারী, উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর প্রভাবে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে উড়িষ্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ট্যাগ : আকভান প্রবল ঘূর্ণিঝড়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ঘণ্টায় ১১০ কিমি বেগে উপকূলে আছড়ে পড়তে পারে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ তার গতিপথ পরিবর্তন করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে উড়িষ্যা রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আইএমডি সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম ও উড়িষ্যার পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে আঘাত হানতে পারে। উপকূল অতিক্রমের সময় এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সে সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে উড়িষ্যার গোপালপুরের মধ্যবর্তী যেকোনো স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এর ফলে শক্তিশালী বাতাস ও উত্তাল সমুদ্রের প্রভাব পুরী পর্যন্ত অনুভূত হতে পারে। তবে আবহাওয়ার কয়েকটি পূর্বাভাস মডেলে ঘূর্ণিঝড়টির গতিপথ আবারও বাঁক নেওয়ার সম্ভাবনা দেখা গেছে।

ঘূর্ণিঝড় ও এর প্রভাবে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় উড়িষ্যার ১৪টি উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলায় সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলো হলো—গজপতি, গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, নয়াগড়, কটক, যাজপুর, ঢেঙ্কানাল, কেওনঝড় ও ময়ূরভঞ্জ। এসব জেলার বেশির ভাগ এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘লাল সতর্কতা’ (রেড অ্যালার্ট) জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ও উপকূলীয় ছয়টি জেলার সব স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অন্য জেলাগুলোতেও স্থানীয় পরিস্থিতি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় উড়িষ্যার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি আগামী ২২ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের চিহ্নিত করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনগুলোকে। বিশেষ করে কাঁচা ঘরে বসবাসকারী, উপকূলীয় ও নিচু এলাকার মানুষদের ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে ঘূর্ণিঝড় ‘আর্নব’-এর প্রভাবে অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে উড়িষ্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকার বাসিন্দাদেরও আগেভাগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ