মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকর্তারা। বুধবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস জি ডিন্যানো। অন্যদিকে ইসরাইলের প্রতিনিধিত্ব করবেন দেশটির কৌশলগত বিষয়ক উপমহাপরিচালক মেইরাভ আইলন শাহার।
দুই দেশের কর্মকর্তাদের সরাসরি এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে। অঞ্চলটিতে চলমান উত্তেজনা এবং বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে।
থমাস জি ডিন্যানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন। অন্যদিকে মেইরাভ আইলন শাহার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কৌশলগত বিষয় নিয়ে দায়িত্ব পালন করছেন।
তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আলোচনার নির্দিষ্ট কর্মসূচি, সম্ভাব্য সিদ্ধান্ত কিংবা বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেওয়া হবে কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।














মন্তব্যসমূহ