ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন বৈষম্য কমাতে গ্রামীণ অবকাঠামো খাতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যা বেশি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সময় ও প্রয়োজনের সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন আসে। কোনো সময়ে সড়ক যোগাযোগব্যবস্থা বেশি গুরুত্ব পায়, আবার কখনো মেট্রোরেল কিংবা পানি ব্যবস্থাপনার মতো প্রকল্প অগ্রাধিকার পায়।

একইভাবে বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বুধবারের একনেক বৈঠকে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প তুলনামূলক বেশি রয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে সংশোধিত এডিপিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও বেশি প্রকল্প অন্তর্ভুক্তির জন্য আসতে পারে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন অঞ্চলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে এগোনোর কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

ট্যাগ : গ্রামীণ অবকাঠামো

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বান

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন বৈষম্য কমাতে গ্রামীণ অবকাঠামো খাতে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রকল্পের সংখ্যা বেশি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের সব অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সময় ও প্রয়োজনের সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন আসে। কোনো সময়ে সড়ক যোগাযোগব্যবস্থা বেশি গুরুত্ব পায়, আবার কখনো মেট্রোরেল কিংবা পানি ব্যবস্থাপনার মতো প্রকল্প অগ্রাধিকার পায়।

একইভাবে বর্তমান পরিস্থিতিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, বুধবারের একনেক বৈঠকে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প তুলনামূলক বেশি রয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে সংশোধিত এডিপিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও বেশি প্রকল্প অন্তর্ভুক্তির জন্য আসতে পারে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন অঞ্চলের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে এগোনোর কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ