ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত ও টেকসইভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই দীর্ঘদিনের এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বাংলাদেশে প্রথম সফর শেষ করার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার। এ সময় শামা ওবায়েদ তাঁকে সফর সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান।

বিশেষ র‌্যাপোর্টিয়ার তাঁর সফরের পর্যবেক্ষণ তুলে ধরে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী এখনো সহিংসতার শিকার হচ্ছে। নতুন করে অনেককে নিজেদের বসতভিটা ছাড়তে হচ্ছে।

এ পরিস্থিতিতে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দীর্ঘমেয়াদে এ সংকট নিরসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিকল্প নেই।

প্রত্যাবাসন কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আলোচনায় মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িতদের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলা করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মিয়ানমারবিরোধী গণহত্যা মামলার আসন্ন রায়ের বিষয়টি উল্লেখ করেন তিনি। মামলার রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকের শেষ পর্যায়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারকে তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ ইসলাম।

ট্যাগ : শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বান

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত ও টেকসইভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নিজ দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই দীর্ঘদিনের এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

বাংলাদেশে প্রথম সফর শেষ করার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার। এ সময় শামা ওবায়েদ তাঁকে সফর সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা জানতে চান।

বিশেষ র‌্যাপোর্টিয়ার তাঁর সফরের পর্যবেক্ষণ তুলে ধরে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে আন্তর্জাতিক মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি আলোচনায় আসে।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী এখনো সহিংসতার শিকার হচ্ছে। নতুন করে অনেককে নিজেদের বসতভিটা ছাড়তে হচ্ছে।

এ পরিস্থিতিতে রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা, বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দীর্ঘমেয়াদে এ সংকট নিরসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিকল্প নেই।

প্রত্যাবাসন কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সমন্বিত ও বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আলোচনায় মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। শামা ওবায়েদ বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িতদের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলা করা সম্ভব হবে।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মিয়ানমারবিরোধী গণহত্যা মামলার আসন্ন রায়ের বিষয়টি উল্লেখ করেন তিনি। মামলার রায়ের প্রতি বাংলাদেশের গভীর আগ্রহ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকের শেষ পর্যায়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারকে তাঁর দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ ইসলাম।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ