ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনআইডির আবেদন পেলেই বার্তা পাঠানোর নির্দেশ সিইসির

এনআইডির আবেদন পেলেই বার্তা পাঠানোর নির্দেশ সিইসির
ফাইল ছবি
ফলো করুন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) যেকোনো আবেদন জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে প্রাপ্তি স্বীকারের বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে এনআইডি সেবায় দুর্নীতি, দীর্ঘসূত্রতা ও নাগরিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সিইসি।

নাগরিকদের সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, এনআইডি সংক্রান্ত কোনো আবেদন জমা হলে তা গ্রহণের বিষয়টি আবেদনকারীকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। একই বার্তায় আবেদনটি প্রক্রিয়াধীন থাকার তথ্যও দিতে হবে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেবাপ্রত্যাশীদের অযথা জটিলতায় না ফেলার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে একসঙ্গে অনেক নথি চাওয়ার পরিবর্তে শুধু প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানাতে কর্মকর্তাদের বলেন সিইসি।

এনআইডি সেবায় দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’

সেবাপ্রত্যাশীদের দীর্ঘদিন অপেক্ষা করার বিষয়টিও তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি জানান, প্রতিদিন দাপ্তরিক ডাক নিষ্পত্তির সময় অন্তত ছয়টি এনআইডি সংক্রান্ত আবেদন তাঁর কাছে আসে। এসব আবেদনে নাগরিকদের দীর্ঘদিন ধরে সেবা না পাওয়ার অভিযোগ থাকে।

সিইসির দেওয়া তথ্য অনুযায়ী, কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও কাঙ্ক্ষিত সেবা পাননি। এ ধরনের অভিযোগের কারণে বিব্রত হওয়ার কথাও জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডি সেবায় এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে নাগরিকদের দুর্নীতি কিংবা অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হবে না। এ লক্ষ্য অর্জনে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে কর্মকর্তাদের মতামতও চান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র স্থায়ী সমাধান: শামা ওবায়েদ

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বান

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


এনআইডির আবেদন পেলেই বার্তা পাঠানোর নির্দেশ সিইসির

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) যেকোনো আবেদন জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে প্রাপ্তি স্বীকারের বার্তা পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে এনআইডি সেবায় দুর্নীতি, দীর্ঘসূত্রতা ও নাগরিক হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সিইসি।

নাগরিকদের সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়ে নাসির উদ্দিন বলেন, এনআইডি সংক্রান্ত কোনো আবেদন জমা হলে তা গ্রহণের বিষয়টি আবেদনকারীকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। একই বার্তায় আবেদনটি প্রক্রিয়াধীন থাকার তথ্যও দিতে হবে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে সেবাপ্রত্যাশীদের অযথা জটিলতায় না ফেলার নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে একসঙ্গে অনেক নথি চাওয়ার পরিবর্তে শুধু প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানাতে কর্মকর্তাদের বলেন সিইসি।

এনআইডি সেবায় দুর্নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’

সেবাপ্রত্যাশীদের দীর্ঘদিন অপেক্ষা করার বিষয়টিও তুলে ধরেন নাসির উদ্দিন। তিনি জানান, প্রতিদিন দাপ্তরিক ডাক নিষ্পত্তির সময় অন্তত ছয়টি এনআইডি সংক্রান্ত আবেদন তাঁর কাছে আসে। এসব আবেদনে নাগরিকদের দীর্ঘদিন ধরে সেবা না পাওয়ার অভিযোগ থাকে।

সিইসির দেওয়া তথ্য অনুযায়ী, কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও কাঙ্ক্ষিত সেবা পাননি। এ ধরনের অভিযোগের কারণে বিব্রত হওয়ার কথাও জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, এনআইডি সেবায় এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে নাগরিকদের দুর্নীতি কিংবা অপ্রয়োজনীয় হয়রানির মুখে পড়তে হবে না। এ লক্ষ্য অর্জনে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে কর্মকর্তাদের মতামতও চান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ