ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম বহুজাতিক বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে (মাই-জিও ২০২৬) দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সবাই পদক জিতেছেন। তাঁদের অর্জনের মধ্যে রয়েছে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ সাফল্যের তথ্য জানানো হয়।

গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের তরুণ প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ভূগোলের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তব পরিস্থিতিতে দক্ষতা প্রয়োগের সক্ষমতা যাচাই করা হয়।

বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন তানভীর সাদাত ও আরিফা আতিক মীম। অন্যদিকে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। তাঁদের সম্মিলিত সাফল্যে সামগ্রিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করে বাংলাদেশ।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে অংশ নেন আহনাফ তাহমিদ উদ্দিন।

অলিম্পিয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠপর্যায়ে ব্যবহারিক পরীক্ষা। গত ২৮ অক্টোবর রোজা খুতোর পর্বত অবকাশকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি বিশ্লেষণের পাশাপাশি নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি নির্ণয় করতে হয়।

এ ছাড়া আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজও দেওয়া হয় শিক্ষার্থীদের। বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ এবং বাতাসের গতিবেগ পরিমাপের মাধ্যমে তাঁদের ব্যবহারিক দক্ষতা মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতায় ছিল সৃজনশীল ও বিশ্লেষণনির্ভর নানা সমস্যার সমাধান। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের সঙ্গে কফির দামের সম্পর্ক বিশ্লেষণ করে মূল্যসূচক নির্ধারণের মতো ব্যতিক্রমী কাজও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ দলের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত বিদ্যালয় পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত পাঠ গ্রহণের সুযোগ তুলনামূলক কম। এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা দুটি বিষয়ে বিশেষ প্রস্তুতি নেন। এর ফলে অপরিচিত প্রশ্ন এবং মাঠপর্যায়ের জটিল পরিস্থিতিতেও নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে সক্ষম হন তাঁরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ তৈরিতে সহযোগিতা করেছে রাশিয়ান হাউজ ইন ঢাকা। প্রতিষ্ঠানটি দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।

রাশিয়ান হাউজ ইন ঢাকার তথ্য অনুযায়ী, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা, রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স এবং একাডেমিক বিনিময় কর্মসূচির সুযোগ দিয়ে থাকে।

পাশাপাশি রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ এবং আন্তর্জাতিক শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়।

মাই-জিও ২০২৬-এ পাঁচটি ব্যক্তিগত পদক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের ভূগোলবিষয়ক জ্ঞান ও ব্যবহারিক বৈজ্ঞানিক দক্ষতার পরিচয় দিয়েছেন। এ আয়োজন বিভিন্ন দেশের তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দলগত সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগও তৈরি করেছে।

ট্যাগ : রাশিয়া বিশ্ব ভূগোল অলিম্পিয়াড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত

রোহিঙ্গাদের সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের আহ্বান

খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের ঘোষণা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে দ্বিতীয় বাংলাদেশ, পাঁচ শিক্ষার্থীর পদক জয়

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম বহুজাতিক বিশ্ব যুব ভূগোল অলিম্পিয়াডে (মাই-জিও ২০২৬) দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ শিক্ষার্থীর সবাই পদক জিতেছেন। তাঁদের অর্জনের মধ্যে রয়েছে দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় রাশিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ সাফল্যের তথ্য জানানো হয়।

গত ২৪ থেকে ৩১ অক্টোবর রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের তরুণ প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় ভূগোলের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তব পরিস্থিতিতে দক্ষতা প্রয়োগের সক্ষমতা যাচাই করা হয়।

বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন তানভীর সাদাত ও আরিফা আতিক মীম। অন্যদিকে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো. তাওসিকুল ইসলাম, মিনহাজুল ইসলাম তাহমিদ ও শাহরিয়ার নূর। তাঁদের সম্মিলিত সাফল্যে সামগ্রিক বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করে বাংলাদেশ।

প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন তাসিন মোহাম্মদ ও ফেরদৌস আহমেদ। পর্যবেক্ষক হিসেবে দলের সঙ্গে অংশ নেন আহনাফ তাহমিদ উদ্দিন।

অলিম্পিয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠপর্যায়ে ব্যবহারিক পরীক্ষা। গত ২৮ অক্টোবর রোজা খুতোর পর্বত অবকাশকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীদের পাহাড়ি এলাকার ভূপ্রকৃতি বিশ্লেষণের পাশাপাশি নদীর গভীরতা ও পানির প্রবাহের গতি নির্ণয় করতে হয়।

এ ছাড়া আবহাওয়াসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজও দেওয়া হয় শিক্ষার্থীদের। বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুমণ্ডলীয় চাপ এবং বাতাসের গতিবেগ পরিমাপের মাধ্যমে তাঁদের ব্যবহারিক দক্ষতা মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতায় ছিল সৃজনশীল ও বিশ্লেষণনির্ভর নানা সমস্যার সমাধান। এর মধ্যে স্কি লিফট থেকে দূরত্বের সঙ্গে কফির দামের সম্পর্ক বিশ্লেষণ করে মূল্যসূচক নির্ধারণের মতো ব্যতিক্রমী কাজও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ দলের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের প্রচলিত বিদ্যালয় পাঠ্যক্রমে ভূগোল ও ভূতত্ত্বের বিস্তারিত পাঠ গ্রহণের সুযোগ তুলনামূলক কম। এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে প্রতিযোগিতার আগে শিক্ষার্থীরা দুটি বিষয়ে বিশেষ প্রস্তুতি নেন। এর ফলে অপরিচিত প্রশ্ন এবং মাঠপর্যায়ের জটিল পরিস্থিতিতেও নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগাতে সক্ষম হন তাঁরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ তৈরিতে সহযোগিতা করেছে রাশিয়ান হাউজ ইন ঢাকা। প্রতিষ্ঠানটি দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক সহযোগিতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।

রাশিয়ান হাউজ ইন ঢাকার তথ্য অনুযায়ী, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়া সরকারি বৃত্তি, টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা, রুশ ভাষার প্রস্তুতিমূলক কোর্স এবং একাডেমিক বিনিময় কর্মসূচির সুযোগ দিয়ে থাকে।

পাশাপাশি রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ এবং আন্তর্জাতিক শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়।

মাই-জিও ২০২৬-এ পাঁচটি ব্যক্তিগত পদক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা নিজেদের ভূগোলবিষয়ক জ্ঞান ও ব্যবহারিক বৈজ্ঞানিক দক্ষতার পরিচয় দিয়েছেন। এ আয়োজন বিভিন্ন দেশের তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, দলগত সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগের সুযোগও তৈরি করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ