জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
সংসদের চলমান অধিবেশনের সমাপনী দিনেই দলটির সংসদ সদস্যরা এ বৈঠকে মিলিত হয়েছেন।
তবে বৈঠকের আলোচ্যসূচি, আলোচনার বিষয়বস্তু কিংবা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।














মন্তব্যসমূহ