ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, নতুন প্রস্তাব সিপিডির

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, নতুন প্রস্তাব সিপিডির
ছবি : সংগৃহীত
ফলো করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিকের আলোচনার মাধ্যমে এই সীমার মধ্যে নতুন মজুরি ঠিক করা যেতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে তার পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

এই হিসাবের ভিত্তিতে সিপিডি মনে করছে, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার সীমা বিবেচনায় নেওয়া উচিত। তবে চূড়ান্ত অঙ্ক নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন।

সংস্থাটি আরও বলেছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর করলে চলবে না। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব, শ্রমিকের উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের আর্থিক ও উৎপাদন সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। এ জন্য এসব উপাত্তের ভিত্তিতে একটি প্রমাণনির্ভর মজুরি নির্ধারণ পদ্ধতি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সিপিডি।

ট্যাগ : পোশাকশ্রমিক সিপিডির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, নতুন প্রস্তাব সিপিডির

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রয়োজন বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিকের আলোচনার মাধ্যমে এই সীমার মধ্যে নতুন মজুরি ঠিক করা যেতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে পোশাকশ্রমিকদের জন্য নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে বর্তমানে তার পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা প্রয়োজন। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

এই হিসাবের ভিত্তিতে সিপিডি মনে করছে, পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার সীমা বিবেচনায় নেওয়া উচিত। তবে চূড়ান্ত অঙ্ক নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা প্রয়োজন।

সংস্থাটি আরও বলেছে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর করলে চলবে না। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতির প্রভাব, শ্রমিকের উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের আর্থিক ও উৎপাদন সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। এ জন্য এসব উপাত্তের ভিত্তিতে একটি প্রমাণনির্ভর মজুরি নির্ধারণ পদ্ধতি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সিপিডি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ