ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্পেনের টানা ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড!

স্পেনের টানা ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড!
ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপ জয়ের পর রীতিমতো অপ্রতিরোধ্য ও অজেয় হয়ে উঠেছিল স্পেন। ফ্রান্স ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের থামিয়ে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল লা রোজারা। অবশেষে স্পেনের সেই রেকর্ড অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে ১০ জনের ইংল্যান্ড দল। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাতে উয়েফা নেশনস লিগের এক রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে তাদেরই ঘরের মাঠে ৩–২ গোলে হারিয়েছে ইংলিশরা।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডের জার্সিতে এটি তাঁর রেকর্ড ৯৩তম আন্তর্জাতিক গোল। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার এজরি কনসা। ম্যাচের ৫৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস ধরে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩–০ করেন বেন হোয়াইট।

ম্যাচের পরবর্তী দৃশ্যপটের জন্য ৩–০ গোলের এই লিড ইংল্যান্ডের খুব প্রয়োজন ছিল। এর কিছুক্ষণ পরই নিজেদের ডি-বক্সে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে টেনে ধরে ফাউল করেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। ফলে রেফারি স্পেনকে পেনাল্টি দেওয়ার পাশাপাশি অ্যান্ডারসনকে সরাসরি লাল কার্ড দেখান। লক্ষ্যে নেওয়া স্পেনের প্রথম শট থেকেই স্পট কিকে গোল করে ব্যবধান কমান মিকেল ওইয়ারজাবাল।

১০ জনের দলে পরিণত হওয়া ইংল্যান্ডের ওপর এরপর প্রবল চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও ইংল্যান্ডের যে ধস নেমেছিল এবং ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল, সেই স্মৃতি যেন আবারও ফিরে আসছিল। ম্যাচের শেষ ১৫ মিনিটে ইংলিশ শিবিরে উদ্বেগ আরও বাড়ে, যখন লামিন ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩–২ করেন নিকো উইলিয়ামস। বাকি সময় স্পেন সমতা ফেরাতে প্রবল আক্রমণ চালালেও রক্ষণভাগ সামলে শেষ পর্যন্ত ৩–২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ম্যাচ শেষে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল—এটিই কি ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স? জবাবে টুখেল বলেন, ‘পরিস্থিতি, প্রতিপক্ষের শক্তি আর আমরা কোথায় (প্রতিপক্ষের মাঠে) খেলেছি, এসব বিবেচনায় নিলে—হ্যাঁ, এটিই সেরা।’

নিজের দলের মানসিকতার প্রশংসা করে টুখেল আরও বলেন, ‘আমরা কী দিয়ে তৈরি এবং কী করতে পারি, তা আজ আমরা দেখিয়েছি।’ কোচের ভাষ্যমতে, সদ্যসমাপ্ত বিশ্বকাপে তৃতীয় হওয়া দলকে আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমরা সব সময় নিজেদের সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত। ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে আমাদের সেরা ফল এসেছিল, তবুও আমরা তাতে পুরোপুরি খুশি ছিলাম না। গত দুটি আন্তর্জাতিক ক্যাম্পে আমরা যা করেছি, তা সত্যিই চমৎকার।’

ট্যাগ : স্পেন ফুটবল ইংল্যান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


স্পেনের টানা ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে দিল ১০ জনের ইংল্যান্ড!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বকাপ জয়ের পর রীতিমতো অপ্রতিরোধ্য ও অজেয় হয়ে উঠেছিল স্পেন। ফ্রান্স ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের থামিয়ে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল লা রোজারা। অবশেষে স্পেনের সেই রেকর্ড অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছে ১০ জনের ইংল্যান্ড দল। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাতে উয়েফা নেশনস লিগের এক রোমাঞ্চকর ম্যাচে স্পেনকে তাদেরই ঘরের মাঠে ৩–২ গোলে হারিয়েছে ইংলিশরা।

মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডের জার্সিতে এটি তাঁর রেকর্ড ৯৩তম আন্তর্জাতিক গোল। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার এজরি কনসা। ম্যাচের ৫৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস ধরে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৩–০ করেন বেন হোয়াইট।

ম্যাচের পরবর্তী দৃশ্যপটের জন্য ৩–০ গোলের এই লিড ইংল্যান্ডের খুব প্রয়োজন ছিল। এর কিছুক্ষণ পরই নিজেদের ডি-বক্সে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে টেনে ধরে ফাউল করেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। ফলে রেফারি স্পেনকে পেনাল্টি দেওয়ার পাশাপাশি অ্যান্ডারসনকে সরাসরি লাল কার্ড দেখান। লক্ষ্যে নেওয়া স্পেনের প্রথম শট থেকেই স্পট কিকে গোল করে ব্যবধান কমান মিকেল ওইয়ারজাবাল।

১০ জনের দলে পরিণত হওয়া ইংল্যান্ডের ওপর এরপর প্রবল চাপ সৃষ্টি করে স্বাগতিকরা। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও ইংল্যান্ডের যে ধস নেমেছিল এবং ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছিল, সেই স্মৃতি যেন আবারও ফিরে আসছিল। ম্যাচের শেষ ১৫ মিনিটে ইংলিশ শিবিরে উদ্বেগ আরও বাড়ে, যখন লামিন ইয়ামালের নিখুঁত ক্রস থেকে গোল করে স্কোরলাইন ৩–২ করেন নিকো উইলিয়ামস। বাকি সময় স্পেন সমতা ফেরাতে প্রবল আক্রমণ চালালেও রক্ষণভাগ সামলে শেষ পর্যন্ত ৩–২ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ম্যাচ শেষে ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের কোচ থমাস টুখেলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল—এটিই কি ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স? জবাবে টুখেল বলেন, ‘পরিস্থিতি, প্রতিপক্ষের শক্তি আর আমরা কোথায় (প্রতিপক্ষের মাঠে) খেলেছি, এসব বিবেচনায় নিলে—হ্যাঁ, এটিই সেরা।’

নিজের দলের মানসিকতার প্রশংসা করে টুখেল আরও বলেন, ‘আমরা কী দিয়ে তৈরি এবং কী করতে পারি, তা আজ আমরা দেখিয়েছি।’ কোচের ভাষ্যমতে, সদ্যসমাপ্ত বিশ্বকাপে তৃতীয় হওয়া দলকে আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমরা সব সময় নিজেদের সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত। ৬০ বছরের মধ্যে বিশ্বকাপে আমাদের সেরা ফল এসেছিল, তবুও আমরা তাতে পুরোপুরি খুশি ছিলাম না। গত দুটি আন্তর্জাতিক ক্যাম্পে আমরা যা করেছি, তা সত্যিই চমৎকার।’


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ