খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) রাতে এই বোমা নিক্ষেপ করা হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রল বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সিঁড়ির আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলে থাকার পরই আগুন নিভে যায়।
এ বিষয়ে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পেট্রল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।’














মন্তব্যসমূহ