ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বেন-গভিরকে ছাড়াই ঐক্য সরকার গঠনে রাজি নেতানিয়াহু শিবির!

বেন-গভিরকে ছাড়াই ঐক্য সরকার গঠনে রাজি নেতানিয়াহু শিবির!
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের শিবিরকে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উগ্র ডানপন্থি দলকে ছাড়াই তাঁরা একটি জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি আছেন। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর জোট সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে লিকুদ পার্টি বেন-গভিরের দল ‘ওতজমা ইহুদিত’ (জিউইশ পাওয়ার)-কে জোটে রাখার বিষয়ে জোর দেবে না বলে নেতানিয়াহুর সহযোগীরা জানিয়েছেন। আইজেনকটের জোটের কয়েকজন নেতাকেও তাঁরা বলেছেন, বেন-গভিরের দলকে নতুন সরকারে না রাখার জন্য যুক্তরাষ্ট্রের (ওয়াশিংটন) পক্ষ থেকে প্রবল চাপ রয়েছে।

তবে বিরোধী শিবিরকে এমন কোনো গোপন বার্তা দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

এদিকে, ইসরাইল হায়োমে প্রকাশিত বক্তব্যে ইতামার বেন-গভিরের দলের আইনপ্রণেতা টালি গটলিভ বলেছেন, এই প্রতিবেদন তাঁদের দলের আগের আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে। নির্বাচনী প্রচারের সময় থেকেই তাঁরা বলে আসছিলেন যে নেতানিয়াহু ওতজমা ইহুদিতকে বাদ দিয়ে গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করছেন।

টালি গটলিভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতে নতুন কী আছে? নির্বাচনী প্রচারের সময়ই আমরা বলেছিলাম, প্রধানমন্ত্রী ওতজমা ইহুদিতকে ছাড়াই আইজেনকটের সঙ্গে ঐক্য সরকার গঠন করতে চান।’

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই গোপন অবস্থান তাঁর আগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। নির্বাচনের সময় তিনি ডানপন্থি রাজনৈতিক মিত্রদের সঙ্গে জোট অটুট রাখার অঙ্গীকার করেছিলেন। সেই ডানপন্থি জোটে ইতামার বেন-গভিরের পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহু জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে এলেও গাদি আইজেনকট এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যার মাধ্যমে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটানো সম্ভব হয়। আইজেনকটের স্পষ্ট বক্তব্য, লিকুদ পার্টি তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারবে, তবে সে ক্ষেত্রে তাদের ঘোষিত নীতিমালা মেনে চলতে হবে এবং উগ্রপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের জোটের আসন ৪৮টি এবং নেতানিয়াহুর জোটের আসন ৫৩টি। অন্যদিকে আরব দলগুলোর দখলে রয়েছে রেকর্ড ১৯টি আসন। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল আকার ধারণ করেছে।

ট্যাগ : বেন-গভির নেতানিয়াহু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বেন-গভিরকে ছাড়াই ঐক্য সরকার গঠনে রাজি নেতানিয়াহু শিবির!

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের শিবিরকে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের উগ্র ডানপন্থি দলকে ছাড়াই তাঁরা একটি জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি আছেন। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর জোট সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হলে লিকুদ পার্টি বেন-গভিরের দল ‘ওতজমা ইহুদিত’ (জিউইশ পাওয়ার)-কে জোটে রাখার বিষয়ে জোর দেবে না বলে নেতানিয়াহুর সহযোগীরা জানিয়েছেন। আইজেনকটের জোটের কয়েকজন নেতাকেও তাঁরা বলেছেন, বেন-গভিরের দলকে নতুন সরকারে না রাখার জন্য যুক্তরাষ্ট্রের (ওয়াশিংটন) পক্ষ থেকে প্রবল চাপ রয়েছে।

তবে বিরোধী শিবিরকে এমন কোনো গোপন বার্তা দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

এদিকে, ইসরাইল হায়োমে প্রকাশিত বক্তব্যে ইতামার বেন-গভিরের দলের আইনপ্রণেতা টালি গটলিভ বলেছেন, এই প্রতিবেদন তাঁদের দলের আগের আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে। নির্বাচনী প্রচারের সময় থেকেই তাঁরা বলে আসছিলেন যে নেতানিয়াহু ওতজমা ইহুদিতকে বাদ দিয়ে গাদি আইজেনকটের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করছেন।

টালি গটলিভ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এতে নতুন কী আছে? নির্বাচনী প্রচারের সময়ই আমরা বলেছিলাম, প্রধানমন্ত্রী ওতজমা ইহুদিতকে ছাড়াই আইজেনকটের সঙ্গে ঐক্য সরকার গঠন করতে চান।’

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই গোপন অবস্থান তাঁর আগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। নির্বাচনের সময় তিনি ডানপন্থি রাজনৈতিক মিত্রদের সঙ্গে জোট অটুট রাখার অঙ্গীকার করেছিলেন। সেই ডানপন্থি জোটে ইতামার বেন-গভিরের পাশাপাশি কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহু জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে এলেও গাদি আইজেনকট এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যার মাধ্যমে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটানো সম্ভব হয়। আইজেনকটের স্পষ্ট বক্তব্য, লিকুদ পার্টি তাঁর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারবে, তবে সে ক্ষেত্রে তাদের ঘোষিত নীতিমালা মেনে চলতে হবে এবং উগ্রপন্থি রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের জোটের আসন ৪৮টি এবং নেতানিয়াহুর জোটের আসন ৫৩টি। অন্যদিকে আরব দলগুলোর দখলে রয়েছে রেকর্ড ১৯টি আসন। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ জটিল আকার ধারণ করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ