আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
তবে এই ভূমিকম্পে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।














মন্তব্যসমূহ