ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা
ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাস।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। এ সময় কৃষি গুচ্ছের বিদ্যমান ভর্তি পদ্ধতির বিভিন্ন জটিলতা এবং সেগুলো নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়।

ইউজিসি জানিয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোর সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু ও শেষ করা।

ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সভায় উপাচার্যরা জানান, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি এবং বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শেষ করতে প্রায় চার মাস সময় লাগে।

এ কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে আসন পূরণে জটিলতা দেখা দেয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করাও কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় ভর্তি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন এবং পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করলেই চলবে না, কার্যকর সমাধানের পথও বের করতে হবে।

এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের দিকে মনোযোগ সীমাবদ্ধ না রেখে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণা পরিচালনা করতে হবে।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : কৃষি গুচ্ছ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১ এর অভিজ্ঞতা জানালেন ছাত্রদলনেতা বাসিত

র‍্যাগিং ও যৌন হয়রানির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবিতে ভর্তি আবেদন নিয়ে শিক্ষার্থীদের জন্য ৬ বিশেষ নির্দেশনা

শিক্ষার্থীদের স্বার্থে ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়াতে বললেন শিক্ষামন্ত্রী

ককটেল বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রণ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে ফেব্রুয়ারি মাস।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভা শেষে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

সভায় দেশের ১০টি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। এ সময় কৃষি গুচ্ছের বিদ্যমান ভর্তি পদ্ধতির বিভিন্ন জটিলতা এবং সেগুলো নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়।

ইউজিসি জানিয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে সংস্কার আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়গুলোর সব আসনে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ে শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু ও শেষ করা।

ভর্তি পরীক্ষার মানোন্নয়ন ও দীর্ঘসূত্রতা কমাতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সভায় উপাচার্যরা জানান, প্রতিবছর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেন। তবে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি এবং বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শেষ করতে প্রায় চার মাস সময় লাগে।

এ কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে আসন পূরণে জটিলতা দেখা দেয়। একই সঙ্গে নির্ধারিত সময়ে শিক্ষা কার্যক্রম শুরু করাও কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় ভর্তি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে গবেষণাভিত্তিক সমাধানের ওপর গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, শিক্ষকসংকট নিরসন এবং পাঠ্যক্রম আধুনিকায়নসহ বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণাকে গুরুত্ব দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করলেই চলবে না, কার্যকর সমাধানের পথও বের করতে হবে।

এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গবেষণা প্রকল্পের প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি। গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ এবং গবেষণার ফল বাস্তবে প্রয়োগে ইউজিসি সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, শুধু কিউ-১ ও কিউ-২ মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের দিকে মনোযোগ সীমাবদ্ধ না রেখে দেশের কৃষি, অর্থনীতি ও সমাজের বাস্তব সমস্যা সমাধানে কার্যকর গবেষণা পরিচালনা করতে হবে।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মো. আবদুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. আসলাম হোসেন, সচিব মো. ফখরুল ইসলাম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ