ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ-ভুটান-নেপালের ঐক্যের আহ্বান

ছবি: সংগৃহীত
ফলো করুন

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, অর্থনৈতিক উন্নয়নের কারণে কোনো দেশের জলবায়ু ঝুঁকি কমে যায় না। তাই এলডিসি থেকে উত্তরণকে জলবায়ু সহায়তা কমানো বা বন্ধের কারণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি) যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর শিরোনাম ছিল ‘ফ্রম শেয়ারড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন : অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রাইওরিটিজ অ্যাট কপ-৩১’।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ, ভুটান ও নেপাল অর্থনৈতিক অগ্রগতি অর্জন করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপদ ও অভিযোজনের প্রয়োজনীয়তা বহাল থাকবে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশগুলোর জন্য ন্যায্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির পরিচায়ক হলেও এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দূর হয় না।

বাংলাদেশের পাশাপাশি ভুটান ও নেপালের প্রকৃত জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক সহায়তার সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার, রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি শেখ নুর আতায়া রাবি।

তিনি বলেন, কপ-৩১-এর আলোচনায় তিন দেশের জলবায়ু অভিযোজন ও অর্থায়নের অভিন্ন অবস্থান তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি দেশের নিজস্ব ঝুঁকি এবং আঞ্চলিকভাবে সম্পর্কিত সমস্যাগুলো আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেতে হবে।

এ লক্ষ্য অর্জনে সরকার ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়াজনিত দুর্যোগের মাত্রা, স্থায়িত্ব ও অনিশ্চয়তা বাড়ছে।

এসব দুর্যোগের প্রভাব অনেক সময় একটি দেশের সীমানায় সীমাবদ্ধ থাকে না। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার একাধিক দেশ একই ধরনের ঝুঁকির মুখোমুখি হয়।

তিনি জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা অনেক এলাকা ও জনগোষ্ঠী এখনো প্রয়োজন অনুযায়ী মনোযোগ ও সহায়তা পাচ্ছে না। ঝুঁকি শনাক্ত, প্রয়োজন নির্ধারণ, দায়িত্ব বণ্টন এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতিতে সীমান্তপারের নাগরিক সমাজের যৌথ উদ্যোগ জলবায়ু নীতি ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।

পাশাপাশি কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে যথাসময়ে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন ইআরডির এই কর্মকর্তা।

ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মণিত লাকাল বলেন, বাংলাদেশ, ভুটান ও নেপাল একটি অভিন্ন পাহাড়-দ্বীপ জলবায়ু অঞ্চলের অংশ।

তিন দেশের জলবায়ু ঝুঁকির প্রকৃতি এক না হলেও সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এ কারণে বাংলাদেশ-ভুটান-নেপাল বা বিবিএন অঞ্চলকে সমন্বিত আঞ্চলিক জলবায়ু অভিযোজন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হক বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও দেশগুলোর ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় রাখতে হবে।

তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) প্রক্রিয়ায় অভিযোজনের অগ্রাধিকার ও অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।

বিশেষ করে অনুদানভিত্তিক জলবায়ু সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) প্রোগ্রাম ম্যানেজার রুচি চৌধুরী বলেন, সীমিত সম্পদ ও উচ্চ জলবায়ু ঝুঁকির মধ্যেও তিন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।

এ জন্য সরকার ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আন্তসীমান্ত ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ের অভিযোজন এবং জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে কপ-৩১ ও পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু আলোচনার জন্য তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়।

প্রথমত, জলবায়ু ঝুঁকির মাত্রা বিবেচনায় অভিযোজন কার্যক্রমকে বৈশ্বিক জলবায়ু আলোচনার অন্যতম প্রধান অগ্রাধিকার দিতে হবে।

দ্বিতীয়ত, এলডিসি থেকে উত্তরণের পরও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজলভ্য এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, অভিন্ন ও আন্তসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

বক্তারা মনে করেন, অর্থনৈতিক শ্রেণিবিন্যাসের পরিবর্তনের পাশাপাশি জলবায়ু ঝুঁকির বাস্তবতা বিবেচনা করা না হলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থায়নের ঘাটতি তৈরি হতে পারে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ-ভুটান-নেপালের ঐক্যের আহ্বান

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, অর্থনৈতিক উন্নয়নের কারণে কোনো দেশের জলবায়ু ঝুঁকি কমে যায় না। তাই এলডিসি থেকে উত্তরণকে জলবায়ু সহায়তা কমানো বা বন্ধের কারণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি) যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর শিরোনাম ছিল ‘ফ্রম শেয়ারড ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স ইন বিবিএন : অ্যাডভান্সিং অ্যাডাপটেশন অ্যান্ড ফাইন্যান্স প্রাইওরিটিজ অ্যাট কপ-৩১’।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ, ভুটান ও নেপাল অর্থনৈতিক অগ্রগতি অর্জন করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপদ ও অভিযোজনের প্রয়োজনীয়তা বহাল থাকবে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশগুলোর জন্য ন্যায্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির পরিচায়ক হলেও এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি দূর হয় না।

বাংলাদেশের পাশাপাশি ভুটান ও নেপালের প্রকৃত জলবায়ু ঝুঁকি এবং অভিযোজনের চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক সহায়তার সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিআরডির প্রোগ্রাম ম্যানেজার, রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি শেখ নুর আতায়া রাবি।

তিনি বলেন, কপ-৩১-এর আলোচনায় তিন দেশের জলবায়ু অভিযোজন ও অর্থায়নের অভিন্ন অবস্থান তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি দেশের নিজস্ব ঝুঁকি এবং আঞ্চলিকভাবে সম্পর্কিত সমস্যাগুলো আন্তর্জাতিক আলোচনায় গুরুত্ব পেতে হবে।

এ লক্ষ্য অর্জনে সরকার ও নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব ড. শাহ আবদুল সাদী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়াজনিত দুর্যোগের মাত্রা, স্থায়িত্ব ও অনিশ্চয়তা বাড়ছে।

এসব দুর্যোগের প্রভাব অনেক সময় একটি দেশের সীমানায় সীমাবদ্ধ থাকে না। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার একাধিক দেশ একই ধরনের ঝুঁকির মুখোমুখি হয়।

তিনি জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা অনেক এলাকা ও জনগোষ্ঠী এখনো প্রয়োজন অনুযায়ী মনোযোগ ও সহায়তা পাচ্ছে না। ঝুঁকি শনাক্ত, প্রয়োজন নির্ধারণ, দায়িত্ব বণ্টন এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।

এই পরিস্থিতিতে সীমান্তপারের নাগরিক সমাজের যৌথ উদ্যোগ জলবায়ু নীতি ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন তিনি।

পাশাপাশি কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে যথাসময়ে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন ইআরডির এই কর্মকর্তা।

ক্লাইমেট অ্যানালিটিকস সাউথ এশিয়ার পরিচালক মণিত লাকাল বলেন, বাংলাদেশ, ভুটান ও নেপাল একটি অভিন্ন পাহাড়-দ্বীপ জলবায়ু অঞ্চলের অংশ।

তিন দেশের জলবায়ু ঝুঁকির প্রকৃতি এক না হলেও সেগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এ কারণে বাংলাদেশ-ভুটান-নেপাল বা বিবিএন অঞ্চলকে সমন্বিত আঞ্চলিক জলবায়ু অভিযোজন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিআরএল) মো. জিয়াউল হক বলেন, এলডিসি থেকে উত্তরণের পরও দেশগুলোর ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় রাখতে হবে।

তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের (ইউএনএফসিসিসি) প্রক্রিয়ায় অভিযোজনের অগ্রাধিকার ও অর্থায়নের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।

বিশেষ করে অনুদানভিত্তিক জলবায়ু সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়ার (ক্যানসা) প্রোগ্রাম ম্যানেজার রুচি চৌধুরী বলেন, সীমিত সম্পদ ও উচ্চ জলবায়ু ঝুঁকির মধ্যেও তিন দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে।

এ জন্য সরকার ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে অভিযোজন কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে আন্তসীমান্ত ঝুঁকি পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ের অভিযোজন এবং জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে কপ-৩১ ও পরবর্তী আন্তর্জাতিক জলবায়ু আলোচনার জন্য তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়।

প্রথমত, জলবায়ু ঝুঁকির মাত্রা বিবেচনায় অভিযোজন কার্যক্রমকে বৈশ্বিক জলবায়ু আলোচনার অন্যতম প্রধান অগ্রাধিকার দিতে হবে।

দ্বিতীয়ত, এলডিসি থেকে উত্তরণের পরও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য, সহজলভ্য এবং অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, অভিন্ন ও আন্তসীমান্ত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

বক্তারা মনে করেন, অর্থনৈতিক শ্রেণিবিন্যাসের পরিবর্তনের পাশাপাশি জলবায়ু ঝুঁকির বাস্তবতা বিবেচনা করা না হলে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থায়নের ঘাটতি তৈরি হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ