ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাফের ফাইনালে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাফের ফাইনালে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলবে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়। ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান আমিনুল হক।

পরে স্টেডিয়ামের ভিআইপি গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, হামজা চৌধুরী, ফারহান ও সামিতদের খেলায় তিনি আশাবাদী।

এ সময় সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ ফাইনালে উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলা দেখতে আসবেন কি না।

জবাবে আমিনুল হক বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’

এদিকে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ঘিরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন বিপুলসংখ্যক ফুটবল সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী মানুষ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য। ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যাশা, আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বড় ব্যবধানেই জয় পাবে বাংলাদেশ।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনুল হক সাফ চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


সাফের ফাইনালে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ খেলবে বলে আশাবাদ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়। ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান আমিনুল হক।

পরে স্টেডিয়ামের ভিআইপি গেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, হামজা চৌধুরী, ফারহান ও সামিতদের খেলায় তিনি আশাবাদী।

এ সময় সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ ফাইনালে উঠলে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলা দেখতে আসবেন কি না।

জবাবে আমিনুল হক বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’

এদিকে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ঘিরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন বিপুলসংখ্যক ফুটবল সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ামোদী মানুষ।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেওয়াই বাংলাদেশের লক্ষ্য। ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রত্যাশা, আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বড় ব্যবধানেই জয় পাবে বাংলাদেশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ