ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করবে সরকার। এ মৌসুমে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন চালসহ মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ‘অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফা বিবেচনায় নিয়ে এবার ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

এই হিসাবে সরকারি সংগ্রহ কেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে প্রতি মণে (৪০ কেজি) ১ হাজার ৪০০ টাকা পাবেন কৃষক।

সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে মিলারদের কাছ থেকে কেনা হবে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল।

শনিবার থেকেই সরকারি পর্যায়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন্যদিকে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। এ কার্যক্রমও শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, ধান বিক্রির ক্ষেত্রে কৃষকেরা যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রশাসনকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে জানিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, নির্ধারিত ৩ লাখ মেট্রিক টনের বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তা সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে মিলারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান আফরোজা খান রিতা।

তিনি বলেন, মিলারদের বিরুদ্ধে প্রায়ই কৃষকদের ন্যায্যমূল্য না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জীবনমান উন্নত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে মিলারদেরও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

সরকার, কৃষক ও মিলারদের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যশস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের পর পাঁচজন কৃষকের হাতে ওয়েট কোয়ালিটি সনদপত্র তুলে দেন খাদ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমেও অংশ নেন তিনি।

সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষক সহায়তা পাবেন।

অনুষ্ঠানে ১০ জন কৃষক খাদ্যমন্ত্রীর হাত থেকে প্রতীকীভাবে বীজ ও সার গ্রহণ করেন।

ট্যাগ : খাদ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করবে সরকার। এ মৌসুমে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে সাড়ে ৫ লাখ মেট্রিক টন চালসহ মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ‘অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

খাদ্যমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফা বিবেচনায় নিয়ে এবার ধানের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে।

এই হিসাবে সরকারি সংগ্রহ কেন্দ্রে মানসম্মত ধান বিক্রি করে প্রতি মণে (৪০ কেজি) ১ হাজার ৪০০ টাকা পাবেন কৃষক।

সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। অন্যদিকে মিলারদের কাছ থেকে কেনা হবে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল।

শনিবার থেকেই সরকারি পর্যায়ে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন্যদিকে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। এ কার্যক্রমও শেষ হওয়ার কথা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

কৃষকদের উদ্দেশে তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষকরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, ধান বিক্রির ক্ষেত্রে কৃষকেরা যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রশাসনকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে জানিয়ে খাদ্যমন্ত্রী আরও বলেন, নির্ধারিত ৩ লাখ মেট্রিক টনের বাইরেও কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে তা সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে মিলারদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান আফরোজা খান রিতা।

তিনি বলেন, মিলারদের বিরুদ্ধে প্রায়ই কৃষকদের ন্যায্যমূল্য না দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের জীবনমান উন্নত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে মিলারদেরও কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিতে হবে।

সরকার, কৃষক ও মিলারদের সম্মিলিত প্রচেষ্টায় খাদ্যশস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

আমন সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের পর পাঁচজন কৃষকের হাতে ওয়েট কোয়ালিটি সনদপত্র তুলে দেন খাদ্যমন্ত্রী।

একই অনুষ্ঠানে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমেও অংশ নেন তিনি।

সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৯ জন কৃষক সহায়তা পাবেন।

অনুষ্ঠানে ১০ জন কৃষক খাদ্যমন্ত্রীর হাত থেকে প্রতীকীভাবে বীজ ও সার গ্রহণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ